HomeScrollতৃণমূলের চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে
Calcutta High Court

তৃণমূলের চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ! জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে

পুরসভার একাধিক আর্থিক দুর্নীতি, পুরবোর্ড পরিচালনায় অনিয়ম সহ একাধিক অভিযোগে মামলা

উত্তর ২৪ পরগনা: টাকি পুরসভাকে (Taki Municipality) ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক বিতর্কের সৃষ্টি হয়েছে। টাকি পুরসভার চেয়ারম্যান সোমনাথ মুখার্জীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা (PIL) দায়ের করেছেন পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের সদ্য পদত্যাগী তৃণমূল (TMC) কাউন্সিলর প্রদ্যুৎ দাস।

সূত্রের খবর, পুরসভার আর্থিক লেনদেনে অনিয়ম, প্রশাসনিক কাজে স্বচ্ছতার অভাব এবং পুরবোর্ড পরিচালনায় একাধিক দুর্নীতির অভিযোগ তুলে এই মামলা দায়ের করা হয়েছে। অভিযোগকারী প্রদ্যুৎ দাসের দাবি, দীর্ঘদিন ধরেই তিনি এই বিষয়গুলি নিয়ে দলের ভিতরে এবং প্রশাসনিক স্তরে সরব ছিলেন। কিন্তু কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

আরও পড়ুন: ত্রাণ চুরির অভিযোগে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী! কী বললেন মহুয়া মৈত্র?

প্রদ্যুৎ দাসের পক্ষে আইনজীবী ওমর ফারুক গাজী জানিয়েছেন, তৃণমূল পরিচালিত টাকি পুরবোর্ডের বিরুদ্ধে অতীতেও একাধিকবার অভিযোগ জানানো হয়েছিল। তাঁর দাবি, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের কাছেও লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছিল। এমনকি ২০২৩ সালের ২২ আগস্ট বিধানসভায় উপস্থিত হয়ে বিষয়টি তুলে ধরারও চেষ্টা করেছিলেন প্রদ্যুৎ দাস।

আইনজীবীর বক্তব্য অনুযায়ী, অভিযোগ সামনে আনার পরও কোনও তদন্ত বা দৃশ্যমান পদক্ষেপ হয়নি। উল্টে দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ায় অভিযোগকারীকে নানা ধরনের চাপ এবং প্রাণনাশের হুমকির মুখেও পড়তে হয়েছিল বলে দাবি করা হয়েছে।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News