Sunday, February 8, 2026
HomeScrollSIR-এর মানসিক চাপ! ICU-তে বিএলও
BLO Maya Mukherjee

SIR-এর মানসিক চাপ! ICU-তে বিএলও

মা এসআইআরের চাপ নিতে পারছিলেন না, দাবি পুত্রের

বহরমপুর- এবার এক মহিলা বিএলও (BLO) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন। SIR-এর মানসিক চাপ আর নিতে পারছিলেন না ওই বিএলও। তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে (Murshidabad Medical Collage) আইসিইউ ওয়ার্ডে (ICU Ward) ভর্তি করা হয়েছে।

মায়া মুখার্জি (Maya Mukherjee) নামে ওই মহিলা বুথ লেভেল অফিসারের বাড়ি হরিহরপাড়া থানার শ্রীপুর গ্রামে। তাঁর পুত্রের দাবি,  এনুমারেসন ফর্ম ফিল আপের সময় ৭৫ জনের নামের বানান ভুল হয়েছিল,  তাদের ফর্ম আপলোড করেও ঘুরে এসেছে। সেকারণে চিন্তায় ছিলেন তাঁর মা। তাছাড়া এসআইআরের চাপ আর নিতে পারছিলেন না তিনি। গতকাল হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে তাকে স্থানীয় হরিহরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এরপর সেখান থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

ওই বিএলও স্থানীয় একটি শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন-  বাংলার কোন বিধানসভায় কত নাম বাদ?

উল্লেখ্য,  এসআইআর আতঙ্কে মুর্শিদাবাদে এই পর্যন্ত ৬ জন ভোটারের মৃত্যু হয়েছে,  কেউ আত্মহত্যা করেছেন, কারো বা হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। এছাড়া জাকির হোসেন নামে এক বিএলও, কাজের চাপ সহ্য করতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। রঘুনাথগঞ্জেও একজন বিএলও অসুস্থ হয়ে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ফের আরও একজন মহিলা বুথ লেভেল অফিসারের অসুস্থতা নিয়ে প্রশ্ন তুলে দিল।

দেখুন আরও খবর-

Read More

Latest News