HomeScrollবাস্তবে জীবিত, SIR-এ মৃত! কোচবিহারের ঘটনায় গর্জে উঠল তৃণমূল
SIR

বাস্তবে জীবিত, SIR-এ মৃত! কোচবিহারের ঘটনায় গর্জে উঠল তৃণমূল

মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ তুলে কী বলল AITC?

ওয়েব ডেস্ক: বাস্তবে জীবিত হলেও তাঁরা মৃত, নামে মুছে ফেলা হয়েছে ভোটার তালিকা (Voter List) থেকে। এসআইআর (SIR) প্রক্রিয়া শেষ হতেই চরম সমস্যায় দম্পতি। ঘটনা কোচবিহার (Coochbehar) দক্ষিণ বিধানসভার ফলিমারি গ্রাম পঞ্চায়েতের ৪/৫৪ নম্বর বুথের। অভিযোগ, ওই বুথের রাজবংশী দম্পতি অশ্বিনী অধিকারী ও শিবানী অধিকারীকে ‘মৃত’ হিসেবে চিহ্নিত করে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, অথচ বাস্তবে তাঁরা দু’জনেই জীবিত। আর এবার এই ঘটনাকে তুলে ধরে নির্বাচন কমিশন (Election Commission) ও বিজেপিকে (BJP) নিশানা করল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress)।

তৃণমূলের তরফে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করে বলা হয়েছে, ‘অশ্বিনী অধিকারী ও তাঁর স্ত্রী শিবানী অধিকারী জীবিত, কাজ করছেন, শ্বাস নিচ্ছেন এবং ভোট দেওয়ার অধিকার রাখেন। অথচ ভোটার তালিকার প্রথম খসড়ায় তাঁদের ‘মৃত’ ঘোষণা করা হয়েছে।’ তৃণমূলের অভিযোগ, নিয়ম মেনে ফর্ম জমা দেওয়ার পরেও এভাবে নাম বাদ পড়া আসলে ভোটাধিকার কেড়ে নেওয়ার শামিল।

আরও পড়ুন: খসড়া তালিকায় নাম রয়েছে, হিয়ারিংয়ে ডাকা হতে পারে আপনাকেও

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিনমজুর হিসেবে কাজ করা এই দম্পতি নির্দিষ্ট নিয়ম মেনে এসআইআর ফর্ম পূরণ করেছিলেন। এমনকি সংশ্লিষ্ট বিএলও সেই ফর্ম নির্ধারিত অ্যাপে আপলোড করেছিলেন বলেও দাবি করা হয়েছে। তা সত্ত্বেও কীভাবে তাঁদের নাম ‘মৃত ভোটার’ হিসেবে খসড়া তালিকায় উঠে এল, তা নিয়ে প্রশ্ন উঠেছে প্রশাসনিক মহলে। বিষয়টি প্রকাশ্যে আসতেই মানসিকভাবে ভেঙে পড়েছেন অশ্বিনী ও শিবানী অধিকারী। তাঁরা জানাচ্ছেন, এখন কীভাবে নিজেদের নাম ফের ভোটার তালিকায় ফেরাবেন, তা বুঝে উঠতে পারছেন না।

এদিকে তৃণমূলের দাবি, শুধু কোচবিহার নয়, শিলিগুড়ি সহ একাধিক জায়গায় একই ধরনের ঘটনা সামনে এসেছে। এমনকি ডানকুনি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের এক নির্বাচিত কাউন্সিলরকেও ‘মৃত ভোটার’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের মতে, এটি একটি পরিকল্পিত প্রক্রিয়া, যার লক্ষ্য গরিব, প্রান্তিক ও সাধারণ মানুষের ভোটাধিকার খর্ব করা।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News