HomeBig newsআজ রাজ্যে এসএসসি গ্রুপ ডি পরীক্ষা, পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষ ৯ হাজার
SSC Group D exam

আজ রাজ্যে এসএসসি গ্রুপ ডি পরীক্ষা, পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষ ৯ হাজার

পরীক্ষা শুরু আর কয়েঘন্টা পরেই, একাধিক কড়াকড়ি

ওয়েবডেস্ক-  এসএসসি গ্রুপ সি (SSC Group C Exam) পরীক্ষার পর, আজ রাজ্যে এসএসসি গ্রুপ ডি (SSC Group D Exam)  পরীক্ষা।পরীক্ষার্থী সংখ্যা ৮ লক্ষ ৯ হাজার। রাজ্য জুড়ে মোট ১৭০০ টা পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। গ্রুপ সি ও ডি মিলিয়ে শূন্যপদের সংখ্যা প্রায় সাড়ে পাঁচ হাজার। বেলা ১২টা থেকে শুরু পরীক্ষা। বিধানসভা ভোটের আগেই রাজ্যে এসএসসি নিয়োগের পরীক্ষা (SSC Recruitment Exam) । খুশির হাওয়া রাজ্যে। বহু প্রতীক্ষা অবসান। সেই নিয়োগ পরীক্ষার অংশ  হিসেবে রবিবার অনুষ্ঠিত হচ্ছে এসএসসি গ্রুপ ডি পদে পরীক্ষা নিয়োগের পরীক্ষা।

এই পরীক্ষাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতিও জোরদার করা হয়েছে। গ্রুপ ডি পদে লিখিত পরীক্ষা নেওয়া হবে। শূন্য পদ রয়েছে ৫৪৮৮। মার্চ মাসে প্রথম দুই রবিবার গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের লিখিত পরীক্ষা নিতে চাইছে এসএসসি। রাজ্যের প্রায় ১৭০০ টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশ নিচ্ছেন বিপুল সংখ্যক চাকরিপ্রার্থী। পরীক্ষা শুরু হবে দুপুর ১২ টা থেকে দুপুর ১ টা ২০ মিনিট পর্যন্ত চলবে। পরীক্ষা সময়সীমা নির্দিষ্টি থাকায় পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের অনেক আগেই কেন্দ্রে পৌঁছতে বলা হয়েছে।

আরও পড়ুন- ১২ মার্চ শপথ নেবেন নয়া রাজ্যপাল

প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিকে পরীক্ষা ঘিরে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। পরীক্ষার্থীদের বুট জুতো বা সম্পূর্ণ বন্ধ জুতো পরে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। এর পরিবর্তে চপ্পল বা হাওয়াই চটি পরে পরীক্ষায় অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখা ও কোনও ধরনের বেনিয়ম রুখতেই এই নির্দেশকা জারি করা হয়েছে, প্রশাসনিক সূত্রে খবর।

 

 

[youtube-feed feed=1]
Read More

Latest News