Monday, June 8, 2026
HomeScroll‘মুখ্যমন্ত্রীর ছবি’ নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগে মুর্শিদাবাদে ১১৮ নম্বর পোলিং স্টেশনে উত্তেজনা 

‘মুখ্যমন্ত্রীর ছবি’ নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগে মুর্শিদাবাদে ১১৮ নম্বর পোলিং স্টেশনে উত্তেজনা 

কমিশনের নির্দেশ ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে রাজনৈতিক দলের পতাকা, প্রতীক ছবি নিষিদ্ধ

মুর্শিদাবাদ-  মুর্শিদাবাদ বিধানসভার ১১৮ নম্বর পোলিং স্টেশনকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশনের স্পষ্ট নির্দেশ অনুযায়ী, কোনও ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে রাজনৈতিক দলের পতাকা, প্রতীক বা নেতাদের ছবি প্রদর্শন সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

তবে অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট ওই বুথের ওপরেই মুখ্যমন্ত্রীর ছবি টাঙানো রয়েছে, যা নির্বাচন বিধি লঙ্ঘনের শামিল বলে মনে করছেন অনেকেই। এই ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটারদের একাংশ এই বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছেন এবং অবিলম্বে ওই ছবি সরানোর দাবি তুলেছেন। যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন-  ভ্যাপসা গরম গায়ে মেখে ভোট দিতে বুথমুখী মানুষ

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং নির্বাচন বিধি সঠিকভাবে মানা হচ্ছে কি না, তা নিয়ে নতুন করে বিতর্ক দানা বাঁধছে।

উল্লেখ্য, আজ পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪ আসনের নির্বাচন। প্রথম দফায় ভোট গ্রহণ হবে ১৬ জেলার ১৫২টি আসনে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে ভোট।  প্রথম দফার এই ১৫২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১ হাজার ৪৭৮ জন প্রার্থী। মনোনয়নপত্র জমা পড়েছিল ১ হাজার ৫২৫টি। সবচেয়ে বেশি ১৫ জন করে প্রার্থী রয়েছেন কোচবিহার দক্ষিণ ও ইটাহার আসনে।

নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ রাখতে রাজ্য পুলিশের পাশাপাশি ২ হাজার ৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটে কোনো ধরনের হাঙ্গামা, বুথ দখল বা জাল ভোটের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini