Wednesday, August 19, 2026
HomeScrollকাঁকসায় ‘মডেল বুথে’ উৎসবের আমেজ! মহিলা কর্মীদের হাতেই ভোট পরিচালনা, স্বস্তিতে ভোটাররা
Kankasa

কাঁকসায় ‘মডেল বুথে’ উৎসবের আমেজ! মহিলা কর্মীদের হাতেই ভোট পরিচালনা, স্বস্তিতে ভোটাররা

মুর্শিদাবাদের নওদা কেন্দ্রে ভোটগ্রহণের মধ্যেই উত্তপ্ত পরিস্থিতি

কাঁকসা: পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটগ্রহণের দিনেই নজর কাড়ল কাঁকসার (Kankasa) বিরুডিহার মডেল বুথ। কড়া নিরাপত্তার মধ্যেই উৎসবের আবহে ভোট দিতে হাজির হচ্ছেন সাধারণ মানুষ। দুর্গাপুর (Durgapur) পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিরুডিহা উচ্চ বিদ্যালয়ে তৈরি করা হয়েছে এই বিশেষ মডেল বুথ। ২৭৬ নম্বর বিধানসভা কেন্দ্রের ২৬১, ২৬২, ২৬৩ এবং ২৬৪ নম্বর, মোট চারটি বুথই এখানে চালু রয়েছে। প্রায় তিন হাজার ভোটার এই বুথগুলিতে ভোট দিচ্ছেন। উল্লেখযোগ্য বিষয়, চারটি বুথেই দায়িত্বে রয়েছেন মহিলা ভোটকর্মীরা।

গোটা স্কুল চত্বর সাজানো হয়েছে আকর্ষণীয়ভাবে। ভোটারদের জন্য তৈরি হয়েছে সেলফি পয়েন্ট, যা নিয়ে উৎসাহ চোখে পড়ার মতো। প্রখর গরমের কথা মাথায় রেখে রাখা হয়েছে মাটির কলসিতে ঠান্ডা পানীয় জল ও মাটির গ্লাসের ব্যবস্থা।

আরও পড়ুন: নওদায় হুমায়ুনকে ঘিরে বিক্ষোভ!

নিরাপত্তার দিকেও কোনও খামতি নেই। বুথ চত্বরে কড়া নজরদারিতে মোতায়েন রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সকাল থেকেই হাসিমুখে ভোট দিতে আসছেন মহিলা ভোটাররা। ভোট দিয়ে বেরিয়ে অনেকেই জানাচ্ছেন, নির্বাচন কমিশনের তরফে করা এই ব্যবস্থায় তারা সন্তুষ্ট এবং কোনও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor