Tuesday, July 21, 2026
HomeScrollনওদায় হুমায়ুনকে ঘিরে বিক্ষোভ!
Humayun Kabir

নওদায় হুমায়ুনকে ঘিরে বিক্ষোভ!

হুমায়ুনকে ‘বিজেপির দালাল’ বলে কটাক্ষ বিক্ষোভকারীদের

[h_news]

নওদা: মুর্শিদাবাদের (Murshidabad) নওদা (Nawada) কেন্দ্রে ভোটগ্রহণের মধ্যেই উত্তপ্ত পরিস্থিতি। আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরকে (Humayun Kabir) ঘিরে বিক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল কর্মী-সমর্থকেরা।

নওদা থানার শিবনগর গ্রামের ১৭৩ নম্বর বুথে এই ঘটনাটি ঘটে। অভিযোগ, হুমায়ুন কবীর সেখানে পৌঁছতেই তৃণমূলের কর্মী-সমর্থকেরা তাঁকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন। শুধু তাই নয়, তাঁকে ‘বিজেপির দালাল’ বলেও কটাক্ষ করা হয়।

আরও পড়ুন: ময়নায় ভোটের দিনে তুমুল বিক্ষোভ! তৃণমূল প্রার্থীকে ঘিরে ‘চোর’ স্লোগান

স্থানীয় সূত্রে খবর, তৃণমূলের ব্লক সভাপতি হাবিব শেখের নেতৃত্বেই এই বিক্ষোভ সংগঠিত হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হুমায়ুন কবীরের গাড়ি ঘিরে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল সমর্থকেরা।

অবশেষে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। তাঁদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এলাকায় এখনও চাপা উত্তেজনা বজায় রয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99