Sunday, April 5, 2026
HomeBig newsSIR প্রক্রিয়ায় ফের পিছোতে পারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ!
SIR

SIR প্রক্রিয়ায় ফের পিছোতে পারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ!

প্রযুক্তিগত সমস্যার কারণ দেখিয়ে অতিরিক্ত সময় চাওয়া হতে পারে বলে খবর!

ওয়েব ডেস্ক : পশ্চিববঙ্গ (West Bengal) সহ ১২টি রাজ্যে চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া। ২৮ ফেব্রুয়ারি বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা (Final Voter’s List) প্রকাশের কথা ছিল। কিন্তু তালিকা প্রকাশের দিন নিয়ে তৈরি হল অনিশ্চয়তা। সূত্রের খবর, নির্ধারিত ২৮ ফেব্রুয়ারিতেই তালিকা প্রকাশ নাও হতে পারে। প্রযুক্তিগত সমস্যার কারণ দেখিয়ে অতিরিক্ত সময় চাওয়া হতে পারে বলে খবর।

শুনানির সময়সীমা শেষ হলেও, বিপুল সংখ্যক আবেদনকারীর নথি এখনও অনলাইনে তোলা হয়নি। ফলে তথ্য যাচাইয়ের কাজ সম্পূর্ণ করতে বাড়তি সময়ের প্রয়োজন পড়ছে। সূত্রের খবর, রাজ্য জুড়ে এখনও মোট ১ লক্ষ ১৪ হাজার ৭৭২টি নথি আপলোড বাকি রয়েছে।

আরও খবর : ফেব্রুয়ারিতেই অনেকটাই বাড়তে চলেছে তাপমাত্রা!

জেলাভিত্তিক হিসেবে দেখা যাচ্ছে, কয়েকটি এলাকায় পরিস্থিতি বেশ উদ্বেগজনক। কোচবিহার-এ ১০,৪৭৯টি, দক্ষিণ দিনাজপুর-এ ১০,২৮৫টি, উত্তর কলকাতায় ১৫,০৩১টি এবং উত্তর ২৪ পরগণায়-এ ২০,৭০৭টি নথি এখনও সিস্টেমে ওঠেনি। হাওড়া-তে বাকি রয়েছে ১০,৪৯৯টি আবেদনপত্র। এছাড়া দার্জিলিং, হুগলি ও দক্ষিণ ২৪ পরগণা-তে পাঁচ হাজারের বেশি নথি আপলোডের অপেক্ষায়। অন্যদিকে, মালদা, ঝাড়গ্রাম এবং কালিম্পংয়ে আপলোড নিয়ে তেমন কোনও সমস্যা নেই বলেই জানা যাচ্ছে।

কমিশনের (Election Commission) তরফে জানানো হয়েছে, দেশের মোট ১২টি রাজ্যে একসঙ্গে ভোটার তালিকা সংশোধনের কাজ চলায় আপলোড প্রক্রিয়া আপাতত বন্ধ রাখা হয়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশের পর বিষয়টি খতিয়ে দেখা হবে। একই সঙ্গে এত মানুষের আবেদন ঝুলে থাকার জন্য কার গাফিলতি রয়েছে তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।এদিকে মঙ্গলবার আরও প্রায় ৩৫ হাজার আবেদনকারীকে অযোগ্য বলে চিহ্নিত করেছে কমিশন। জমা দেওয়া নথি গ্রহণযোগ্য না হওয়ায় তাঁদের নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে বলে সূত্রের খবর।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto