Homeএই মুহূর্তেদক্ষিণবঙ্গে কমছে বৃষ্টির দাপট, তবু বজ্রবৃষ্টির আশঙ্কা কলকাতাসহ একাধিক জেলায়
Weather Update

দক্ষিণবঙ্গে কমছে বৃষ্টির দাপট, তবু বজ্রবৃষ্টির আশঙ্কা কলকাতাসহ একাধিক জেলায়

উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

কলকাতা: দক্ষিণবঙ্গে টানা বর্ষণের দাপট কিছুটা কমলেও শুক্রবারও স্বস্তির কোনও ইঙ্গিত নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় দিনভর আকাশ মেঘলা থাকবে। দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে (Rain Forecast)। তবে গত কয়েক দিনের তুলনায় ভারী বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমেছে। অন্য দিকে, বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় বৃষ্টির মধ্যেও ভ্যাপসা গরমে নাজেহাল হতে পারেন সাধারণ মানুষ (Weather Update)।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে কলকাতা, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি এলাকায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে। একই রকম পরিস্থিতি তৈরি হতে পারে হুগলি ও পূর্ব বর্ধমানের কিছু অংশেও। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া ও বাঁকুড়ার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় দমকা হাওয়ার সতর্কতাও জারি করা হয়েছে।

আরও খবর : বারুইপুর এনকাউন্টারে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, হলফনামা চেয়ে জেলা পুলিশের রিপোর্ট তলব হাইকোর্টের

কলকাতায় দিনের বেশিরভাগ সময় মেঘলা আকাশ থাকবে। এক-দু’দফা বৃষ্টি হলেও গরম থেকে তেমন স্বস্তি মিলবে না। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন প্রায় ২৭ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮০ থেকে ৮৫ শতাংশের মধ্যে থাকায় অস্বস্তি বজায় থাকবে।

অন্য দিকে, উত্তরবঙ্গে বর্ষার দাপট অব্যাহত। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। টানা বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার পাশাপাশি তিস্তা, তোর্সা ও জলঢাকা নদীর জলস্তর বৃদ্ধির সম্ভাবনা থাকায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News