HomeScrollবিজেপির বুথ এজেন্টের বাড়িতে সাদা থান! ভোট মিটতেই নয়া আতঙ্ক এলাকায়
Assembly Election 2026

বিজেপির বুথ এজেন্টের বাড়িতে সাদা থান! ভোট মিটতেই নয়া আতঙ্ক এলাকায়

সকালে দরজা খুলতেই চোখে পড়ে সাদা থানের প্যাকেট! অভিযোগের তির কোনদিকে?

উত্তর ২৪ পরগনা: ভোট-পরবর্তী উত্তেজনার আবহে একটি ঘটনাকে ঘিরে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) হিঙ্গলগঞ্জ বিধানসভা এলাকায়। কালিতলা গ্রাম পঞ্চায়েতের ২৪৩ নম্বর বুথের বিজেপি (BJP) বুথ এজেন্ট (Booth Agent) কঙ্কন বৈদ্যের বাড়িতে রহস্যজনকভাবে সাদা থান কাপড় পাঠানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির দরজার সামনে একটি কালো প্লাস্টিক মোড়া বড় প্যাকেট দেখতে পান তাঁরা। সেটি খুলতেই ভিতরে সাদা থান কাপড় দেখতে পান পরিবারের সদস্যরা। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। বিজেপি বুথ এজেন্ট কঙ্কন বৈদ্যের অভিযোগ, পরিকল্পিতভাবে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে, যা সরাসরি হুমকির ইঙ্গিত বহন করছে।

আরও পড়ুন: গণনার আগেই মোতায়েন কেন্দ্রীয় বাহিনী! স্ট্রং রুমের সামনে কী ব্যবস্থা? দেখুন

ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে, ২৯ তারিখে ভোটগ্রহণ শেষ হওয়ার তিন দিন পর হঠাৎ কেন এই ধরনের ঘটনা ঘটল? এর পিছনে কী উদ্দেশ্য থাকতে পারে, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। দলের দাবি, এই ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন এবং পরিকল্পিতভাবে তৃণমূলকে বদনাম করার জন্য বিজেপির তরফেই এমন নাটক সাজানো হয়েছে। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, আগামী ৪ মে ফলাফল ঘোষণার দিনই স্পষ্ট হয়ে যাবে যে হিঙ্গলগঞ্জ বিধানসভায় বিপুল ভোটে জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News