Thursday, May 28, 2026
HomeScrollশুরু হল আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

শুরু হল আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

কলকাতা: শুরু হয়ে গেল ৫ম কলকাতা ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল (5th International Kolkata Short Film Festival)। মঙ্গলবার (২১ জানুয়ারি) বারাসতের অ্যাডামাস ইউনিভার্সিটিতে (Adamas University) হল উৎসবের শুভ উদ্বোধন। ২৬ জানুয়ারি পর্যন্ত ছয়দিন ব্যাপী চলবে ছোট ছবির বড় উৎসব।

৩০টি দেশের আড়াইশোর বেশি ছবি অংশগ্রহণের জন্য আবেদন জানিয়েছে। সুইৎজারল্যান্ড, ঘানা, তাইওয়ান, নরওয়ে, চীনের মধ্যে থেকে বাছাই করে মোট ২০০টি ছবি দেখানো হবে এই শর্ট ফিল্ম ফেস্টিভালে। এর মধ্যে মনোনীত ছবি থাকছে ১০০টি। পুরস্কার দেওয়া হবে ৩০টি ছবিকে।

আরও পড়ুন: দিনহাটা উৎসবে গান গাওয়ার সময় অসুস্থ মোনালি ঠাকুর

স্বল্পদৈর্ঘ্যের ছবির উৎসবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক, জাতীয় এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির চলচ্চিত্র নির্মাতা কলাকুশলী ও বিশিষ্ট জনেরা। শিশুদের ছবির পাশাপাশি থাকছে এলজিবিটিকিউ ফিল্ম, মহিলা চরিত্র নির্ভর ছবি এবং বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নির্ভর ছবি।

অনলাইন এবং অফলাইন দুই ধরনের স্ক্রিনিং-এর ব্যবস্থা থাকছে। www.efilmzone.com ওয়েবসাইটে বিকেল পাঁচটা থেকে অনলাইনে ছবি প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও এই ওয়েবসাইট থেকে ছবি সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন উৎসাহী দর্শকেরা। রোটারি সদন (Rotary Sadan) ছাড়াও অ্যাডামাস ইউনিভার্সিটি ও বালিগঞ্জ সায়েন্স কলেজে (Ballygunge Science College) ছবি দেখানোর ব্যবস্থা থাকছে।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO