Saturday, June 6, 2026
HomeScrollছোট স্কার্ট পরা অশ্লীল নয়, পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের

ছোট স্কার্ট পরা অশ্লীল নয়, পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের

নয়াদিল্লি: অশ্লীল পোশাক, অশালীন নাচ নিয়ে বড় রায় দিল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। ছোট পোশাক (Short Skirts Dancing) পরা অপরাধ নয়। বারে অশ্লীল নাচের জন্য অভিযুক্ত সাত মহিলাকে মুক্তি দিয়ে জানালো দিল্লির হাইকোর্ট। ওই ঘটনায় কোন অপরাধ হয়েছে বলে প্রমাণ জোগাড় করতে ব্যর্থ পুলিশ। অভিমত তিস হাজারী আদালতের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট নীতু শর্মার। প্রকাশ্যে অন্যের বিরক্তি উৎপাদনকারী অশ্লীলতার দায়ে ভারতীয় ফৌজদারি আইনের 294 ধারা অনুসরণে গত বছর পাহাড়গঞ্জ থানায় ওই মহিলাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। ছোট স্কার্ট পরা মহিলাদের উত্তেজক নাচ দেখার যে অভিযোগ দায়ের হয়েছিল, তারও কড়া নিন্দা করে আদালত।

কেবল পর্যবেক্ষণ জানানো নয়, ছোট পোশাক পরার যেমন অপরাধ নয়, তেমনি বারের মধ্যে(প্রকাশ্যে নয়) এমন নাচের জন্য অপরাধের অভিযোগ গ্রহণযোগ্য নয়। নর্তকী ছাড়া যদি অন্যের বিরক্তির উৎপাদন হয়, একমাত্র তাহলে সাজা হতে পারে। অভিমত আদালতের। এলাকায় টহলরত এক সাব ইন্সপেক্টরের অভিযোগের ভিত্তিতে গ্রেফতারি ও মামলা। তিনি ছাড়া অন্য কেউ ওই নাচের জন্য বিরক্ত হয়েছিলেন, এমন দাবি ওই সাব-ইন্সপেক্টর করতে পারেননি। তাঁরা ওই নাচ দেখতেই গিয়েছিলেন, এই মামলার ব্যাপারে কিছু জানেন না বলে জানিয়েছেন দুই সাক্ষী। বোঝাই যাচ্ছে পুলিশ নিজের মত একটি কাহিনী বানিয়েছে। যেখানে সাধারণের সমর্থন নেই। তাই ওই এসআই-এর দাবি মেনে নিলেও অপরাধের বিষয়বস্তু প্রমাণিত হচ্ছে না। দ্বিতীয়ত, তিনি ঠিক ওই সময়ে সেখানে পেট্রোলিং-এর দায়িত্বে ছিলেন, এমন কোন ডিউটি রোস্টার ওই এসআই পেশ করতে ব্যর্থ। মন্তব্যসহ অভিযোগ খারিজ।

আরও পড়ুন: “দিল্লিতে কতজন বিধায়ক?” কংগ্রেসকে জোর কটাক্ষ ভগবন্ত মানের

প্রসঙ্গত, অশ্লীল পোশাক, অশালীন নাচ নিয়ে কয়েকদিন আগে বম্বে হাইকোর্ট একই রায় দিয়ে ছিল। ছোট স্কার্ট পরা, উত্তেজক নাচ অশ্লীল কাজের (Obscene act) মধ্যে পড়ে না বলে জানাল বম্বে হাইকোর্টের। বিচারপতি বিনয় যোশী ও বিচারপতি বাল্মীকি এসএ মেনিজেস জানান, ছোট স্কার্ট পরা, উত্তেজক নাচ দেখা আদৌ অশ্লীল কি না সেটা পুলিশ আধিকারিক বিবেচনা করতে পারেন না।

অন্য খবর দেখুন

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini