Sunday, May 31, 2026
HomeJust Inধোনিও ভয় পান! কী বিষয়ে জানলে আপনিও চমকে উঠবেন

ধোনিও ভয় পান! কী বিষয়ে জানলে আপনিও চমকে উঠবেন

ওয়েব ডেস্ক: ধোনি… ধোনি…। ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবু এখনও আইপিএলের (IPL) মাঠে তাঁকে দেখলে গ্যালারি থেকে জোর গর্জন শোনা যায়। ঠিক যেভাবে একসময় লম্বা চুলের উইকেট  কিপার ব্যাটসম্যান দেশের জার্সিতে বাইশ গজে নামলে কেঁপে উঠত স্টেডিয়াম। বিপক্ষের বোলারদের হেলিকপ্টার শটে মাঠের বাইরে পাঠাতে যাঁর জুড়ি ছিল না। সিংহের মতোই ব্যাট করেছেন মহেন্দ্র সিং (MS Dhoni)। অথচ তিনি ক্যাপ্টেন কুল। ইন্টারভিউ দিতে গিয়েও কখনও আবেগে ভাঙতে দেখা যায়নি। সেই ধোনিও না কি ভয় পান! ফাঁস করলেন সেই গোপন (Secret) কথা। সম্প্রতি এক অনুষ্ঠানে ব়্যাপিড ফায়ার রাউন্ডে সঞ্চালক মন্দিরা বেদীর (Mandia Bedi) প্রশ্নের জবাবে তাঁর সাপ ভীতি প্রকাশ্যে আনলেন প্রাক্তন ভারত অধিনায়ক।

সঞ্চালকের প্রশ্ন ছিল এমন কোনও ঘটনা যেটা দর্শকদের চমকে দিতে পারে? তাতেই চেন্নাই সুপারি কিংসের উইকেট কিপার বললেন, অনেক কিছুতে ভয় পাই না। তবে সাপে কোথাও ভয় পাই। যদি এখানে কোথাও সাপ থাকে। আমি চেয়ারের মাথায় উঠে যাব। এবং সারাক্ষণ সাপের দিকে লক্ষ্য রাখব। আমার কিছু করার নেই। তবে আমার নজর সেখানেই থাকবে।

আরও পড়ুন: আইপিএল ২০২৫ নিয়ে কী প্ল্যান, খোলসা করলেন ধোনি  

প্রতিরক্ষা ব্যবসা করতে চান বলে ইচ্ছা প্রকাশ করেন প্রাক্তন ভারত অধিনায়ক। তা শুনে সঞ্চালক মজা করে দর্শকদের উদ্দেশে বললেন, প্রধানমন্ত্রী যাতে হতে পারেন ধোনি সেজন্য ভোট দিন। কোন খাবার ধোনির পছন্দের? ধোনির কথায়, বাটার চিকেনে তিনি কখনও না বলতে পারেন না। সেই ২০০৪ সালে ডেবিউয়ের পর ২০০৫ সাল থেকে হোটেলে তাঁর এই মেনু বাঁধা ছিল। অনুষ্ঠানে ছিলেন ক্রিকেটার সঞ্জু স্যামসনও। সঞ্চালকের কথায় সঞ্জু জানান, ক্রিকেটার না হলে অভিনেতা রজনীকান্ত হতে চাইতেন। থালাইভার ডায়লগ বলেও শোনালেন দক্ষিণের ওই ক্রিকেটার।

দেখুন অন্য খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO