Friday, June 19, 2026
HomeScrollকক্সবাজার বিমান ঘাঁটিতে হামলা, নিহত ১

কক্সবাজার বিমান ঘাঁটিতে হামলা, নিহত ১

ওয়েব ডেস্ক: কক্সবাজারে (Cox’s Bazar) বিমান ঘাঁটিতে হামলা চালাল ‘দুর্বৃত্তরা’। সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশের (Bangladesh) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কক্সবাজারের বিমান বাহিনী ঘাঁটি (Airfield) সংলগ্ন সমিতিপাড়ায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে।

আজ (সোমবার) বেলা সাড়ে ১১টার দিকে এই হামলা চালানো হয়। এতে একজন নিহত হওয়ার তথ্যও পাওয়া গেছে। নিহতের খবর নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসক মহম্মদ সালাউদ্দিন ও সদর হাসপাতাল পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম। মৃতের নাম শাহাব কবির নাহিদ (৩০)। তিনি বিমানবাহিনীর ঘাঁটির পাশে সমিতিপাড়ার প্রবীণ শিক্ষক মোঃ নাছির উদ্দিনের ছেলে বলে খবর।

আরও পড়ুন: “যতই কাদা ছোড়া হোক…,” মোদি, ট্রাম্পকে নিয়ে বিরাট বয়ান মেলোনির

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলা সাড়ে ১১টার দিকে সমিতিপাড়ার পার্শ্ববর্তী কুতুবদিয়া পাড়ার জাহেদ হোসেন নামের এক তরুণের সঙ্গে বিমানবাহিনীর একটি তল্লাশি চৌকিতে হেলমেট পরা নিয়ে কর্তব্যরত ব্যক্তিদের কথা-কাটাকাটির ঘটনা ঘটে। এরপর জাহেদের আত্মীয়স্বজন ঘটনাস্থলে পৌঁছে বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটি ও সদস্যের উপর ইটপাটকেল ছোড়া শুরু করে।

পরিস্থিতি সামাল দিতে কয়েক রাউন্ড গুলি চলে। তাতে গুলিবিদ্ধ হন শিহাব কবির নাহিদ। স্থানীয় লোকজন শিহাবকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জেলা প্রশাসক সালাউদ্দিন বলেন, এই ঘটনায় একজন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

দেখুন অন্য খবর:

 

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto