Thursday, April 23, 2026
HomeScrollতৃণমূলের দুই গোষ্ঠীর তুমুল সংঘর্ষ! উত্তেজনা সিউড়িতে

তৃণমূলের দুই গোষ্ঠীর তুমুল সংঘর্ষ! উত্তেজনা সিউড়িতে

সিউড়ি: আজ ইদ (Eid)। সেই উপলক্ষে সিউড়িতে আয়োজন করা হয়েছিল ফুটবল ম্যাচের। আর সেই ফুটবল ম্যাচেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বাঁধল সংঘর্ষ। চলে বাড়ি ভাঙচুর, ইটবৃষ্টি!

খেলার ম্যাচকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় সিউড়ি (Siuri) ২ নম্বর ব্লকের গোপালপুরে। জানা যাচ্ছে, তৃণমূলের দুই গোষ্ঠী, তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল এবং ব্লক সভাপতি নুরুল ইসলামের গোষ্ঠীর মধ্যে বাঁধে সংঘর্ষ। এলাকাজুড়ে রণক্ষেত্র পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।

আরও পড়ুন: ইদের সকালে পার্ক সার্কাসে রিজওয়ানুরের বাড়িতে মুখ্যমন্ত্রী

ইদ উপলক্ষে বীরভূমের (Birbhum) সিউড়ি ২ নম্বর ব্লকের গোপালপুরে চলছিল প্রীতি ফুটবল ম্যাচ। আর ম্যাচ চলাকালীন সেখানে উপস্থিত হয় বেশ কয়েকজন। মাঠের আশপাশের বাড়িতে ম্যাচ চলাকালীন সেই অপরিচিত যুবকেরা ছুঁড়তে থাকে ঢিল। এমনকি এলাকার বাড়ি ভাঙচুর করার অভিযোগও ওঠে তাদের বিরুদ্ধে। এলাকা উত্তপ্ত হয়ে ওঠায় বন্ধ হয়ে যায় খেলা। ঘটনা সম্পর্কে অঞ্চল সভাপতি শেখ জালালউদ্দিন বলেন, “ব্লক সভাপতি নুরুল ইসলাম ক্ষমতা হারিয়ে নেশাগ্রস্ত লোকজনকে নিয়ে অশান্তি তৈরির চেষ্টা করছে। তারা বেশ কয়েকজনকে এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় ঢুকিয়ে সকলকে মারধর করেছে।”

আর এই ঘটনার জেরে ফের রাজনৈতিক মহলে শুরু হয়েছে তরজা। ঢিল ছোড়ার ঘটনায় জখম একাধিক। তাঁদের তড়িঘড়ি ভর্তি করা হয় সিউড়ি সদর হাসপাতালে। সেখানেই চলছে তাঁদের চিকিৎসা। যদিও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ মানতে নারাজ ব্লক সভাপতি নুরুল ইসলাম। তিনি বলেন, “গ্রামে একটি সাধারণ খেলা চলছিল। সেই সময় অশান্তি হয়েছে। কোনও গোষ্ঠী সংঘাত নেই। এই ধরনের ঘটনা না ঘটাই উচিত। পুলিশ অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেবে।”

দেখুন অন্য খবর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker