Saturday, August 8, 2026
HomeScroll২০৩০ বিশ্বকাপ ফাইনাল কোথায়? স্পেন-মরক্কোর টানাপোড়েনে বাড়ছে জল্পনা
2030 FIFA World Cup

২০৩০ বিশ্বকাপ ফাইনাল কোথায়? স্পেন-মরক্কোর টানাপোড়েনে বাড়ছে জল্পনা

ফাইনাল আয়োজনের দৌড়ে এগিয়ে স্পেন ও মরক্কো। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ফিফা।

ওয়েব ডেস্ক: ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপ (2030 FIFA World Cup) শুরু হতে এখনও চার বছর বাকি। তবে তার আগেই শুরু হয়ে গিয়েছে ফাইনাল ম্যাচের ভেন্যু নিয়ে জোর লড়াই। শতবর্ষের বিশ্বকাপ উপলক্ষে ছ’টি দেশে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ফিফা (FIFA)। উদ্বোধনী তিনটি ম্যাচ হবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে। এরপর মূল পর্বের বাকি ম্যাচগুলি হবে স্পেন, পর্তুগাল এবং মরক্কোয়। আর ফাইনাল আয়োজনের দৌড়ে সবচেয়ে এগিয়ে স্পেন ও মরক্কো।

স্পেনের (Spain) দাবি, বিশ্বমানের স্টেডিয়াম, সমৃদ্ধ ফুটবল ঐতিহ্য এবং বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ফাইনাল আয়োজনের অধিকার তাদেরই প্রাপ্য। নবরূপে সজ্জিত সান্তিয়াগো বের্নাবিউ এবং আধুনিক ন্যু ক্যাম্পকে সামনে রেখেই নিজেদের দাবি জোরদার করছে স্প্যানিশ ফুটবল সংস্থা।

আরও খবর : Exclusive : অ্যাশেজ এবার সত্যিই ভারতে! কী জানালো BCCI?

অন্যদিকে মরক্কোও (Morocco) পিছিয়ে নেই। দেশটি তৈরি করছে অত্যাধুনিক হাসান-২ গ্র্যান্ড স্টেডিয়াম, যেখানে প্রায় ১ লক্ষ ১৫ হাজার দর্শক একসঙ্গে খেলা দেখতে পারবেন। মরক্কোর দাবি, এটিই হবে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম। তাদের যুক্তি, ২০১০ সালের পর আফ্রিকায় আর বিশ্বকাপ হয়নি। তাই ২০৩০ বিশ্বকাপের ফাইনাল আফ্রিকার মাটিতে আয়োজন করা উচিত।

যদিও এখনও পর্যন্ত ফাইনাল ম্যাচের ভেন্যু ঘোষণা করেনি ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা জানিয়েছে, সব দিক খতিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে হাসান-২ স্টেডিয়ামের নির্মাণকাজ নির্ধারিত সময়ে শেষ হলে মরক্কোর সম্ভাবনা বাড়বে। অন্যদিকে কাজ পিছিয়ে গেলে সুবিধা পেতে পারে মাদ্রিদের সান্তিয়াগো বের্নাবিউ।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor