Saturday, August 8, 2026
HomeScrollকলকাতায় খেলতে আসছে ব্রাজিল! কবে, কাদের সঙ্গে হবে মেগা ম্যাচ
Brazil

কলকাতায় খেলতে আসছে ব্রাজিল! কবে, কাদের সঙ্গে হবে মেগা ম্যাচ

২০১১ সালে মেসির আর্জেন্টিনার পর এবার কলকাতায় খেলতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, চলছে আয়োজকদের সঙ্গে আলোচনা

ওয়েব ডেস্ক: ২০১১ সালে লিওনেল মেসির আর্জেন্টিনা কলকাতায় খেলেছিল। এবার সেই শহরেই পা রাখতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil)। অক্টোবরে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে একটি ফিফা প্রীতি ম্যাচ আয়োজন হতে পারে। এ নিয়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)-এর সঙ্গে আয়োজকদের আলোচনা চলছে বলে একাধিক আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে। যদিও এখনও প্রতিপক্ষ দল বা ম্যাচের সূচি চূড়ান্ত হয়নি।

ইএসপিএন ব্রাজিলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৬ ফিফা বিশ্বকাপের পর সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর অক্টোবরে ভারতের মাটিতে আরও একটি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। কলকাতাকে সম্ভাব্য ভেন্যু হিসেবে ভাবা হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্বকাপ চলাকালীন ভারতীয় সমর্থকদের বিপুল সাড়া এবং ব্রাজিল দলের জনপ্রিয়তাই এই পরিকল্পনার অন্যতম কারণ বলে জানা গিয়েছে।

আরও খবর : ২০৩০ বিশ্বকাপ ফাইনাল কোথায়? স্পেন-মরক্কোর টানাপোড়েনে বাড়ছে জল্পনা

কলকাতার সঙ্গে ব্রাজিলের ফুটবল ইতিহাসের যোগ বহু পুরনো। ১৯৭৭ সালে ফুটবল সম্রাট পেলে নিউ ইয়র্ক কসমসের হয়ে মোহনবাগানের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে খেলেছিলেন। তবে ব্রাজিল জাতীয় দলের জার্সিতে কলকাতায় কখনও মাঠে নামেননি তিনি। তাই ব্রাজিল যদি এবার সত্যিই কলকাতায় নামে, তাহলে তা শহরের ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় যোগ করবে।

উল্লেখ্য, ফিফার (FIFA) নতুন ‘সুপার ইন্টারন্যাশনাল উইন্ডো’ অনুযায়ী জাতীয় দলগুলো ১৬ দিনের মধ্যে সর্বোচ্চ চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে। সেই সূচির অংশ হিসেবেই ভারতের ম্যাচটি আয়োজনের পরিকল্পনা চলছে। তবে ব্রাজিল ফুটবল কনফেডারেশন বা আয়োজকদের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor