HomeScroll২৩ বছর পর কলকাতায় মণিরত্নম, বিজয় সেতুপতির ছবিতে সুযোগ টলিউডের একাধিক তারকার?
Mani Ratnam

২৩ বছর পর কলকাতায় মণিরত্নম, বিজয় সেতুপতির ছবিতে সুযোগ টলিউডের একাধিক তারকার?

শুটিংয়ের উদ্দেশে কলকাতায় পৌঁছে গিয়েছেন বিজয় সেতুপতি

কলকাতা: শহরে বড়সড় ইউনিট নিয়ে ফিরলেন তিনি। তাঁর আগামী তেলুগু ছবির অস্থায়ী নাম ‘মাদ্রাজ টকিজ প্রোডাকশন নম্বর ২৩’ (Madras Talkies Production no. 23)। ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা বিজয় সেতুপতি (Vijay Setupati) এবং অভিনেত্রী সাই পল্লবী (Sai Pallavi)। ইতিমধ্যেই শুটিংয়ের উদ্দেশে কলকাতায় পৌঁছে গিয়েছেন বিজয় সেতুপতি।

শুধু দক্ষিণী তারকাই নন, এই ছবিতে দেখা যেতে পারে টলিউডের একাধিক পরিচিত মুখকেও। সূত্রের খবর, গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দুর্বার শর্মা। পাশাপাশি অরিজিতা মুখোপাধ্যায় এবং ঋত্বিকা পালেরও ছবিতে থাকার জোর সম্ভাবনা রয়েছে। আরও কয়েকজন বাঙালি শিল্পীকেও ছবিতে দেখা যেতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

আরও পড়ুন: অভিষেকের সুরক্ষাকবচের মামলায় ফের স্থগিত শুনানি, ৩০ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য

জানা গিয়েছে, প্রায় ১৫ দিন ধরে কলকাতার বিভিন্ন প্রান্তে চলবে ছবির শুটিং। তালিকায় রয়েছে বেলগাছিয়া রাজবাড়ি, হাওড়া ব্রিজ, কুমোরটুলি, পার্ক স্ট্রিট এবং টেকনিশিয়ান্স স্টুডিও। মাসখানেক আগেই লোকেশন রেকির জন্য শহরে এসেছিলেন মণিরত্নম। এবার গোটা ইউনিট নিয়ে শুরু হচ্ছে মূল শুটিং।

শহরে পৌঁছেই টেকনিশিয়ান্স স্টুডিও ঘুরে দেখেন পরিচালক। সেখানকার কলাকুশলীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ছবি তুলতেও দেখা যায় তাঁকে। দক্ষিণী ছবির সঙ্গে কলকাতার শিল্পীদের এই মেলবন্ধন ইতিমধ্যেই সিনেমাপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। যদিও ছবির কাস্ট ও গল্প নিয়ে নির্মাতাদের তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবু মণিরত্নমের প্রত্যাবর্তন এবং বিজয় সেতুপতির উপস্থিতি ঘিরে ইতিমধ্যেই উচ্ছ্বাস তুঙ্গে টলিউড ও সিনেমাপ্রেমীদের মধ্যে।

 

[youtube-feed feed=1]
Read More

Latest News