Saturday, August 8, 2026
HomeScrollঅভিষেকের সুরক্ষাকবচের মামলায় ফের স্থগিত শুনানি, ৩০ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য
Abhishek Banerjee

অভিষেকের সুরক্ষাকবচের মামলায় ফের স্থগিত শুনানি, ৩০ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য

৩০ জুলাই পরবর্তী শুনানি

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দায়ের করা সুরক্ষাকবচ সংক্রান্ত মামলার শুনানি ফের পিছিয়ে দিল আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলার পরবর্তী শুনানির দিন হিসেবে আগামী ৩০ জুলাই ধার্য করেছেন। তবে এর মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ করলে তা অবিলম্বে আদালতের নজরে আনার নির্দেশও দিয়েছেন বিচারপতি।

বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানায় একাধিক এফআইআর দায়ের হয়েছে। সেই প্রেক্ষিতে আইনি সুরক্ষা চেয়ে আদালতের দ্বারস্থ হন তিনি।

আরও পড়ুন: ব্যাগে ৭০৭টি বিদেশি কচ্ছপ! ব্যাংকক থেকে কলকাতায় নেমেই ধরা পড়লেন চেন্নাইয়ের যাত্রী

বৃহস্পতিবার শুনানির শুরুতেই মামলায় সময় চায় রাজ্যপক্ষ। অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল আদালতের কাছে অন্তর্বর্তী সুরক্ষার আবেদন জানান। তাঁর বক্তব্য ছিল, আপাতত সুরক্ষাকবচ দেওয়া হোক এবং প্রয়োজনে পৃথকভাবে প্রতিটি মামলার শুনানি করে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

তবে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, মোট পাঁচটি এফআইআরকে ঘিরে এই মামলা। সব ক’টি মামলায় একসঙ্গে সামগ্রিক সুরক্ষাকবচ দেওয়া সম্ভব নয়। প্রতিটি মামলার প্রকৃতি বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হবে।

এদিকে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এস. ভি. রাজু আদালতে জানান, তিনি এখনও মামলার নথিপত্র সম্পূর্ণভাবে পরীক্ষা করার সুযোগ পাননি। তাই বক্তব্য পেশের জন্য কিছু সময় প্রয়োজন। সেই আবেদন মঞ্জুর করেই আদালত শুনানি পিছিয়ে দেয়।

আদালত স্পষ্ট করেছে, পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশ কোনও আইনি পদক্ষেপ করে, তবে সেই বিষয়টি অবিলম্বে আদালতের সামনে উপস্থাপন করা যাবে। ফলে এখন নজর ৩০ জুলাইয়ের শুনানির দিকে, যখন মামলার পরবর্তী আইনি অগ্রগতি নিয়ে আদালত সিদ্ধান্ত নেবে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor