Monday, August 10, 2026
HomeChannel Tickerব্যাগে ৭০৭টি বিদেশি কচ্ছপ! ব্যাংকক থেকে কলকাতায় নেমেই ধরা পড়লেন চেন্নাইয়ের যাত্রী
Kolkata Airport

ব্যাগে ৭০৭টি বিদেশি কচ্ছপ! ব্যাংকক থেকে কলকাতায় নেমেই ধরা পড়লেন চেন্নাইয়ের যাত্রী

ঘটনার জেরে আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারচক্রের সম্ভাবনাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা

কলকাতা: ব্যাংকক থেকে কলকাতায় (Kolkata) পৌঁছেই ধরা পড়লেন চেন্নাইয়ের (Chennai) এক যাত্রী। তাঁর লাগেজে তল্লাশি চালিয়ে উদ্ধার হল ৭০৭টি জীবন্ত বিদেশি প্রজাতির কচ্ছপ। বিরল প্রজাতির এই কচ্ছপগুলি পাচারের অভিযোগে যাত্রীকে আটক করেছে কলকাতা বিমানবন্দরের শুল্ক দফতর। ঘটনার জেরে আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারচক্রের সম্ভাবনাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

শুল্ক দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার ইন্ডিগোর একটি উড়ানে ব্যাংকক থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছন ওই যাত্রী। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাঁর লাগেজ থেকে অস্বাভাবিক নড়াচড়ার শব্দ শুনে সন্দেহ হয় কর্তব্যরত আধিকারিকদের। এরপর তাঁকে আটক করে লাগেজে তল্লাশি চালানো হয়।

আরও পড়ুন: ‘ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে আপস নয়’, প্রশ্নফাঁসে কড়া বার্তা মোদির

তল্লাশিতে উদ্ধার হয় ৭০৭টি জীবন্ত রেড-ইয়ার্ড স্লাইডার (Red-eared Slider) প্রজাতির কচ্ছপ। এই বিদেশি প্রজাতির কচ্ছপ বহনের জন্য প্রয়োজনীয় কোনও বৈধ অনুমতি বা নথি দেখাতে পারেননি অভিযুক্ত। ফলে কাস্টমস আইন, ১৯৬২, বন্যপ্রাণী সুরক্ষা আইন, ১৯৭২ এবং আন্তর্জাতিক CITES বিধি অনুযায়ী কচ্ছপগুলি বাজেয়াপ্ত করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি চেন্নাইয়ের বাসিন্দা। তবে উদ্ধার হওয়া কচ্ছপগুলি কলকাতায় কার কাছে পৌঁছনোর কথা ছিল এবং এর পিছনে কোনও আন্তর্জাতিক পাচারচক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। শুল্ক দফতর ইতিমধ্যেই যাত্রীকে আটক করেছে। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপও শুরু হয়েছে।

তদন্তকারীদের মতে, সাম্প্রতিক সময়ে বিমানপথে বিদেশি বন্যপ্রাণী পাচারের একাধিক ঘটনা সামনে এসেছে। তাই এই ঘটনাকেও অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া কচ্ছপগুলির স্বাস্থ্য পরীক্ষা ও পরবর্তী সংরক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে সংশ্লিষ্ট দফতরের তত্ত্বাবধানে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor