Wednesday, August 12, 2026
HomeScrollফের পিছোল সুজিত বসুর মামলার শুনানি, ৩ অগস্ট ইডির বক্তব্য শুনবে আদালত
Sujit Bose Case

ফের পিছোল সুজিত বসুর মামলার শুনানি, ৩ অগস্ট ইডির বক্তব্য শুনবে আদালত

৩ অগস্ট আদালতে ইডির বক্তব্য শুনবে বিচারপতি

কলকাতা: ফের পিছিয়ে গেল রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে (Sijit Bose) ঘিরে মামলার শুনানি। বৃহস্পতিবার আদালতে তাঁর হয়ে সওয়াল করতে গিয়ে প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি দাবি করেন, দীর্ঘ তিন বছর পর তাঁকে এই মামলায় ডাকা হয়েছে। অথচ তদন্তের প্রতিটি পর্যায়ে তিনি সহযোগিতা করেছেন।

সিংভির বক্তব্য, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ইতিমধ্যেই অতিরিক্ত চার্জশিট জমা দিয়েছে। সেই চার্জশিটেও সুজিত বসুর নাম নেই। তাঁর দাবি, এতদিনের তদন্তে ইডিও সুজিত বসুর কাছ থেকে কোনও অর্থ উদ্ধার করতে পারেনি। এমনকি তাঁর বিরুদ্ধে অর্থ লেনদেন বা ঘুষ নেওয়ারও কোনও প্রত্যক্ষ প্রমাণ তদন্তকারী সংস্থার হাতে নেই বলেই আদালতে দাবি করেন তিনি।

অভিষেকের সুরক্ষাকবচের মামলায় ফের স্থগিত শুনানি, ৩০ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য – KolkataTV

মন্ত্রীপক্ষের যুক্তি, তদন্তে পূর্ণ সহযোগিতা করা সত্ত্বেও তাঁকে মামলায় জড়ানো হয়েছে, যার পক্ষে এখনও পর্যন্ত কোনও গ্রহণযোগ্য প্রমাণ সামনে আসেনি। সেই কারণেই আদালতের কাছে স্বস্তির আবেদন জানান তাঁর আইনজীবী।

তবে এদিন মামলার চূড়ান্ত শুনানি হয়নি। আদালত জানিয়ে দিয়েছে, আগামী ৩ অগস্ট মামলার পরবর্তী শুনানি হবে। ওই দিন ইডির বক্তব্য শুনবে আদালত। তদন্তকারী সংস্থার বক্তব্যের পরই মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া কোন দিকে এগোবে, সে বিষয়ে স্পষ্ট ধারণা মিলতে পারে।

ফলে আপাতত সুজিত বসুকে ঘিরে আইনি লড়াইয়ে নতুন কোনও সিদ্ধান্ত না হলেও, আগামী শুনানির দিকে নজর থাকছে রাজনৈতিক মহল এবং আইন বিশেষজ্ঞদের।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor