Saturday, August 8, 2026
HomeScrollকংগ্রেসের ২১ জুলাইয়ের মঞ্চে প্রতীকী কাঠগড়ায় মণীশ গুপ্ত
Congress

কংগ্রেসের ২১ জুলাইয়ের মঞ্চে প্রতীকী কাঠগড়ায় মণীশ গুপ্ত

বিচার প্রক্রিয়া শুরুর দাবি জানানো হয়

ওয়েব ডেস্ক: ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের (July 21) মহাকরণ অভিযানে পুলিশের গুলিচালনার ঘটনার বিচার চেয়ে শহিদ মিনারে ২১ জুলাইয়ের সমাবেশে প্রতীকী কাঠগড়ায় তোলা হল রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্রসচিব মণীশ গুপ্তকে (Manish Gupta)। মঞ্চে তাঁর ছবি রেখে কংগ্রেসের পক্ষ থেকে ঘটনার পুনর্তদন্ত, দায় নির্ধারণ এবং বিচার প্রক্রিয়া শুরুর দাবি জানানো হয়। একই সঙ্গে কেন কমিশনের রিপোর্ট প্রকাশের দাবিও তোলে দল।

সমাবেশে কংগ্রেস (Congress) নেতা প্রদীপ ভট্টাচার্য অভিযোগ করেন, ১৯৯৩ সালের ঘটনার তদন্তে গঠিত কেন কমিশনের রিপোর্ট দীর্ঘদিন ধরে প্রকাশ করা হয়নি। তাঁর দাবি, রিপোর্ট প্রকাশ্যে এনে ঘটনার প্রকৃত তথ্য সামনে আনা হোক এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হোক। কংগ্রেসের তরফে আরও অভিযোগ জানানো হয়, তৎকালীন বাম সরকারের আমলে বিক্ষোভকারীদের দিকে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন মণীশই। সেই মণীশ তৃণমূল সরকারের আমলে মন্ত্রী ছিলেন। সম্প্রতি তিনি তৃণমূল ছেড়েছেন। তাঁর বিচার চাইল কংগ্রেস কংগ্রেস। অন্যদিকে কংগ্রেসের মঞ্চে ১৯৯৩ সালের আন্দোলনের সময় তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ছবিও রাখা ছিল।

আরও খবর : সরকারি বাসে এবার মহিলাদের জন্য গোলাপি আসন

এদিকে, সভায় নিহত যুব কংগ্রেস (Congress) কর্মীদের স্মরণ করা হয়। উত্তর ২৪ পরগনার শহিদ মুরারি চক্রবর্তীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ঘটনার তিন দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও বিচার না মেলায় এ বছর তাঁরা কোনও শহিদ দিবসের সমাবেশে অংশ নেবেন না। ভবিষ্যতে পরিস্থিতি বিবেচনা করে কর্মসূচিতে যোগ দেওয়ার কথাও জানান তাঁরা।

উল্লেখ্য, ১৯৯৩ সালের ২১ জুলাই মহাকরণ অভিযানে পুলিশের গুলিতে ১৩ জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় পেরিয়ে গিয়েছে দশকের পর দশক। কিন্তু এখন বিচার অধরা।২০১১ সালে ক্ষমতায় আসার পর ১৯৯৩ সালের ঘটনার তদন্তে বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কমিশন গঠন করেছিল তৎকালীন তৃণমূল সরকার। কিন্তু সেই রিপোর্ট দীর্ঘদিন প্রকাশ্যে আনা হয়নি। সোমবার বিধানসভায় রিপোর্ট পেশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশ্ন তোলেন, কেন এত বছর ধরে তদন্তের ফল জনসমক্ষে আনা হয়নি। শুভেন্দু দাবি করেছিলেন, তৃণমূল সরকারের প্রাক্তন বিদ্যুৎমন্ত্রী মণীশ গুপ্তকে (Manish Gupta) বাঁচাতেই কমিশনের রিপোর্ট প্রকাশ্যে আনেনি মমতা। এবার ২১ জুলাইয়ের সভা থেকে বিচার চাইল কংগ্রেস।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor