Monday, June 1, 2026
HomeScrollপহেলগাঁও কাণ্ডে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, নেওয়া হল বিরাট বড় সিদ্ধান্ত! কী...

পহেলগাঁও কাণ্ডে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, নেওয়া হল বিরাট বড় সিদ্ধান্ত! কী কী বন্ধ করা হল?

ওয়েব ডেস্ক: পহেলগাঁও (Pahalgam) কাণ্ডে এবার কড়া জবাব ভারতের! বন্ধ হল সমস্তরকম পাক দূতাবাস। সিন্ধু জলবন্টন চুক্তি কার্যকর না রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হল। আটারি বর্ডার চেকপস্ট বন্ধের সিদ্ধান্ত ভারতের। ভারতে থাকা সব পাক নাগরিকদের আগামী ৪৮ ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সাংবাদিক বৈঠক করে আগেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) জানিয়েছিলেন জম্মু এবং কাশ্মীরের (Jammu Kashmir) পহেলগাঁওয়ে হত্যালীলার ঘটনার দ্রুত জবাব দেওয়া হবে। আর সেই জবাবই বুধবার রাত ৯টা নাগাদ সাংবাদিক বৈঠক করে দিলেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি।

১। স্থগিত করা হয়েছে সিন্ধু জলচুক্তি।

২। বন্ধ হচ্ছে আটারি সীমান্ত।

৩। পাক নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ।

৪। আগে দেওয়া ভিসা বাতিলের সিদ্ধান্ত।

৫। দিল্লিস্থিত পাক সামরিক উপদেষ্টাদের ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণা।

৬। এক সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে হবে পাক বাসিন্দাদের।

৭। ইসলামাবাদ থেকেও ভারতীয় উপদেষ্টা প্রত্যাহার।

৮। দুই দেশের হাই কমিশনের আধিকারিকদের সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ করা হবে।

আরও পড়ুন: পহেলগাঁও কাণ্ডে কড়া জবাব ভারতের

আজ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সাংবাদিক বৈঠক করেন, এবং সেখান থেকে সাফ জানিয়ে দেন ‘শীঘ্রই জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলার উপযুক্ত জবাব দেবে ভারত।’ আর সেই জবাবই দেওয়া হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে বিকেলবেলা জরুরি বৈঠকের ডাক দেওয়া হয়। কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির উচ্চপর্যায়ের বৈঠক হয়। আর বৈঠকের পরেই একগুচ্ছ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যেখানে কার্যত সবরকম পাকিস্তানি দূতাবাস বন্ধের নির্দেশ দেওয়া হয়। সাংবাদিক বৈঠক করে জানালেন বিক্রম মিশ্রি।

আর এবার পহেলগাঁওয়ে (Pahalgam) জঙ্গি হামলায় কড়া পদক্ষেপ গ্রহণ করল জম্মু কাশ্মীর পুলিশ! পহেলগাঁওয়ের হত্যালীলায় জড়িত জঙ্গিদের খোঁজ পেতে পুরস্কার ঘোষণা করল জম্মু এবং কাশ্মীর পুলিশ (Jammu Kashmir Police)।

জঙ্গিনিধন অভিযানে সাহায্য হওয়ার মতো কোনও তথ্য দিয়ে কেউ সহায়তা করলে তাঁকে ২০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।

সন্দেহভাজনদের খোঁজ পেতে ইতিমধ্যেই জম্মু কাশ্মীর পুলিশের পক্ষ থেকে সাধারণ বাসিন্দাদেরও সাহায্য চাওয়া হয়েছে। পাশাপাশি, এফআইআর রুজু করা হয়েছে অনন্তনাগ জেলার পহেলগাঁও থানায়।

ইতিমধ্যেই জম্মু কাশ্মীর পুলিশের পক্ষ থেকে পোস্টার রিলিজ করে এই আবেদন করা হয়েছে।

দেখুন অন্য খবর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO