Thursday, June 18, 2026
Homeসৌরভের সঙ্গে তিন মাস কথা বলেননি লক্ষ্মণ, জানেন কেন?

সৌরভের সঙ্গে তিন মাস কথা বলেননি লক্ষ্মণ, জানেন কেন?

স্পোর্টস ডেস্ক: সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) যখন ভারতীয় দলের অধিনায়ক, সে সময় টেস্ট দলের অপরিহার্য অঙ্গ ছিলেন ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)। সৌরভের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সেই (Eden Gardens) তো লক্ষ্মণের সেই ঐতিহাসিক ২৮১ রানের ইনিংস। এহেন মানুষটি একবার সৌরভের সঙ্গে টানা তিন মাস কথাই বলেননি, তাও রাগ করে।

২০০৩ সালের ওডিআই বিশ্বকাপের (2003 ODI World Cup) দলে জায়গা হয়নি লক্ষ্মণের। সে কারণেই অধিনায়ক সৌরভের প্রতি অভিমানে তিন মাস কথা বলেননি হায়দরাবাদি ব্যাটার। এক সংবাদ সংস্থাকে সাক্ষাৎকারে প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, “কোনও ক্রিকেটারকে বিশ্রামে রাখলে তার রাগ হয়, এটা আমার সঙ্গে অনেকবার হয়েছে। লক্ষ্মণকে বিশ্বকাপের দল থেকে বাইরে রাখার পর তিনমাস আমার সঙ্গে কথা বলেনি। পরে আমাকে বোঝাতে হয়েছে। যে কারও মন খারাপ হওয়ার কথা… বিশেষ করে লক্ষ্মণের মতো দক্ষতার খেলোয়াড় তো মনে আঘাত পাবেই।”

আরও পড়ুন: স্টোকস সমেত অর্ধেক ইংল্যান্ড প্যাভিলিয়নে, ভারত এগিয়ে ১৪৪ রানে  

পরে দুজনের সম্পর্ক আবার আগের মতো স্বাভাবিক হয়ে গিয়েছিল, সে কথাও জানিয়েছেন সৌরভ। তিনি বলেন, “আমরা বিশ্বকাপে ভালো খেলায় ও খুশি হয়েছিল। আমরা যখন ফিরে এলাম, লক্ষ্মণও ওডিআই দলে ফিরল। পাকিস্তান আর অস্ট্রেলিয়ায় দারুণ খেলেছিল। সবাই জানত যে আমার সঙ্গে কোনও ব্যক্তিগত ঝামেলা নেই।”

ভবিষ্যতে ভারতের কোচ হওয়া নিয়ে সৌরভ বললেন, “আমি নানান ভূমিকা পালন করেছি। সিএবি প্রেসিডেন্ট হয়েছি, তারপর বিসিসিআই প্রেসিডেন্ট হয়েছি। তাই কখনও সময় পাইনি। তবে ভবিষ্যতে কী হবে দেখা যাক। আমার স্রেফ ৫০ বছর বয়স, আমি এ ব্যাপারে ওপেন। দেখা যাক কী হয়।”

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto