Saturday, March 28, 2026
HomeScrollআজ উপরাষ্ট্রপতি পদে শপথ নেবেন সিপি রাধাকৃষ্ণন
C P Radhakrishnan Oath

আজ উপরাষ্ট্রপতি পদে শপথ নেবেন সিপি রাধাকৃষ্ণন

ওয়েব ডেস্ক: আজ উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন সিপি রাধাকৃষ্ণন (CP Radhakrishnan)। শুক্রবার সকাল ১০টায় রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন দেশের নয়া উপরাষ্ট্রপতি (Vice President)। তাঁকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। পণ্ডিতের পরামর্শ মেনে শুক্রবার সকালে শপথ নেওয়ার আয়োজন করা হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে এনডিএ শিবিরের শীর্ষ নেতৃত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার উপরাষ্ট্রপতি নির্বাচনে সিপি রাধাকৃষ্ণন (CP Radhakrishnan) বিপক্ষ প্রার্থী সুদর্শন রেড্ডিকে (B Sudarshan Reddy) পরাজিত করেন। সেই সুবাদে তিনি জগদীপ ধনখড়ের পর উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। নির্বাচনে প্রথম ভোট দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোট ৭৮৮-র মধ্যে ৭৬৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। যার মধ্যে ৭৫২টি ভোট বৈধ এবং ১৫টি ভোট বাতিল হয়েছে বলে জানান রিটার্নিং অফিসার।

ভোট গণনায় এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন ৪৫২টি পান। যেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্ট বিচারপতি বি সুদর্শন রেড্ডি (B Sudershan Reddy) পেয়েছিলেন মাত্র ৩০০টি ভোট। ফলে মোট ১৫২ ভোটে জয়লাভ করেন এনডিএ প্রার্থী। অন্তত ১৯ জন বিরোধী দলের সংসদ সদস্য রাধাকৃষ্ণণের পক্ষে ভোট দিয়েছেন বলে ধারণা।

আরও পড়ুন: দেশজুড়ে এসআইআর প্রস্তুতির সময়সীমা নির্দিষ্ট করে দিল নির্বাচন কমিশন

নির্বাচনের আগে রাধাকৃষ্ণন বিহার থেকে জানিয়েছিলেন, গণতন্ত্র আজ বিপদের মুখে এবং সেই কারণেই তিনি এই দায়িত্ব নিতে রাজি হয়েছেন। তিনি বলেন, “আমি বারবার সংবিধানের শপথ নিয়েছি। শুধু মানা নয়, সংবিধান রক্ষা করা আমার দায়িত্ব। আমি সর্বদা সংবিধানের একটি কপি সঙ্গে রাখি।”

নির্বাচনে জয়লাভের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেচ্ছা জানিয়ে লিখেছিলেন, “থিরু সি.পি. রাধাকৃষ্ণনজি-কে অভিনন্দন। সমাজসেবা ও গরিব-প্রান্তিক মানুষকে ক্ষমতায়নই তাঁর জীবনের মূল লক্ষ্য ছিল। আমি নিশ্চিত, তিনি একজন অসাধারণ উপ-রাষ্ট্রপতি হবেন, যিনি সংবিধানের মূল্যবোধকে আরও দৃঢ় করবেন এবং সংসদীয় আলোচনাকে সমৃদ্ধ করবেন।”

দেখুন অন্য খবর 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto