Tuesday, March 24, 2026
HomeScrollবিহার ভোটার তালিকার স্বচ্ছতার দাবিতে শান্তিপুরে গণস্বাক্ষর অভিযানে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস

বিহার ভোটার তালিকার স্বচ্ছতার দাবিতে শান্তিপুরে গণস্বাক্ষর অভিযানে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস

বিহার ভোটার তালিকা নিয়ে প্রশ্ন তুলল প্রদেশ কংগ্রেস, স্বচ্ছতার দাবিতে নদিয়ায় গণস্বাক্ষর অভিযান

নদিয়া: বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Assembly Election) আগে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে স্বচ্ছতার দাবি জানিয়ে পথে নামল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি (ডব্লিউবিপিসিসি)। দলের অভিযোগ, নির্বাচন কমিশনের Special Intensive Revision (SIR) প্রক্রিয়ায় বিপুল সংখ্যক ভুয়ো ও ডুপ্লিকেট নাম রয়ে গেছে, অথচ বহু প্রকৃত ভোটারের নাম একতরফাভাবে বাদ পড়েছে (District news)।

প্রদেশ কংগ্রেসের দাবি, বিহারের ভোটার তালিকায় প্রায় ১৪ লক্ষের বেশি সন্দেহজনক ভোটার চিহ্নিত হয়েছে। এর মধ্যে সাড়ে তিন লক্ষ ভোটারের একাধিক EPIC নম্বর রয়েছে, এবং বহু মৃত বা অস্তিত্বহীন ভোটারের নামও তালিকায় রয়ে গেছে।

আরও পড়ুন: উত্তরবঙ্গে বন্যা দুর্গতদের ত্রাণ সংগ্রহে তৎপর শান্তিপুরের বিজেপির কর্মী-সমর্থকেরা

কংগ্রেসের অভিযোগ, নির্বাচন কমিশন এসআইআর সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য প্রকাশে অনিচ্ছুক। প্রথম পর্যায়ে ৬৫ লক্ষ নাম বাদ পড়ে, পরে আরও ৩.৬৬ লক্ষ নাম মুছে যায়—ফলে মোট ৪৭ লক্ষ ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন বলে অভিযোগ তুলেছে দলটি।

এই ইস্যুতে স্বচ্ছতা ও গণতান্ত্রিক অধিকারের দাবিতে এদিন নদিয়ার শান্তিপুরসহ জেলার বিভিন্ন এলাকায় গণস্বাক্ষর অভিযান শুরু করেছে জেলা কংগ্রেস নেতৃত্ব। তাদের বক্তব্য, “ভোটার তালিকা পরিশুদ্ধির নামে প্রকৃত ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়া হলে তা গণতন্ত্রের জন্য বিপজ্জনক।”

দেখুন আরও খবর: 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot