Thursday, March 12, 2026
HomeScrollজন্মদিনে শাহরুখের চমক! মুক্তি পেল নতুন ছবির টিজার, উত্তেজনায় ভক্তরা
King Teaser

জন্মদিনে শাহরুখের চমক! মুক্তি পেল নতুন ছবির টিজার, উত্তেজনায় ভক্তরা

মুক্তি পেল শাহরুখের বহুল চর্চিত নতুন ছবির প্রথম টিজার

ওয়েব ডেস্ক: অপেক্ষার পারদ চড়ছিল অনেকদিন ধরেই। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটল শাহরুখ খানের (Shahrukh Khan) জন্মদিনের সকালেই। রবিবার (২ নভেম্বর) মুক্তি পেল তাঁর বহুচর্চিত নতুন ছবির প্রথম টিজার (Teaser)।

ভক্তরা আগেই অনুমান করেছিলেন, ‘কিং খান’-এর জন্মদিনেই আসতে চলেছে সেই বহু প্রতীক্ষিত ঘোষণা। আর ঠিক তাই-ই হল। জন্মদিনের সকালে উপহার হিসেবে শাহরুখ দিলেন নিজের নতুন ছবির টিজার।

আরও পড়ুন: ‘ভাই’ শাহরুখের জন্মদিনে শুভেচ্ছা মমতার

যদিও এবার ‘মন্নত’ মেরামতির কারণে শাহরুখ আপাতত আলিবাগে থাকছেন, তবে শোনা যাচ্ছে জন্মদিন উপলক্ষে তিনি ভক্তদের নিরাশ করবেন না। ঐতিহ্য মেনে হয়তো আজও মন্নতের বারান্দা থেকে তাঁর সেই পরিচিত ভঙ্গিতে ‘ঝারোখা দর্শন’ দেবেন।

এছাড়া বান্দ্রার বালগন্ধর্ব রঙ্গমন্দিরেও শাহরুখের ফ্যানক্লাবের উদ্যোগে বিশেষ জন্মদিন উদ্‌যাপনের আয়োজন করা হয়েছে, যেখানে হাজির হতে পারেন কিং খান নিজে। চলচ্চিত্রজগৎ ও ভক্তদের কাছে শাহরুখের জন্মদিন তাই এবছরও এক অনন্য উৎসব।

দেখুন আরও খবর:

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast