ওয়েবডেস্ক- পিছিয়ে গেল JEE Main পরীক্ষার তারিখ। ২৩ জানুয়ারি (23 January) ছিল এই পরীক্ষার দিন। কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী, রাজ্যের বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) হস্তক্ষেপে পিছিয়ে গেল JEE Main পরীক্ষার তারিখ। কারণ ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আর অপরদিকে ওইদিন সরস্বতী পুজোর (Saraswati Puja) দিন। ওই দিন পরীক্ষা দিন ধার্য করায় রাজ্য-কেন্দ্র সংঘাত চরমে ওঠে। এই পরিস্থিতিতে মন্ত্রী সুকান্ত মজুমদারের চিঠির অনুরোধে পরীক্ষার দিন পিছিয়ে দেওয়া হল। ২৩ জানুয়ারি নির্ধারিত JEE Main পরীক্ষা হচ্ছে না।
ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিজ্ঞপ্তি অনুসারে, ২৩ জানুয়ারি ২০২৬ তারিখে সরস্বতী পুজো উদযাপনের বিষয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রার্থীদের কাছ থেকে প্রাপ্ত আবেদনের পরিপ্রেক্ষিতে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ২৩ জানুয়ারি, ২০২৬ তারিখে পশ্চিমবঙ্গে JEE (মেইন) পরীক্ষায় অংশগ্রহণকারী সকল প্রার্থীদের JEE (মেইন) ২০২৬ সেশন ১ পরীক্ষার জন্য বিজ্ঞাপিত তারিখগুলির মধ্যে অন্য একটি পরীক্ষার তারিখ বরাদ্দ করা হবে।”
আরও পড়ুন- আধার কার্ড জন্ম তারিখের প্রমাণপত্র নয়! বিরাট মন্তব্য হাইকোর্টের
উল্লেখ্য, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ২৩ জানুয়ারি আর এই বছর সরস্বতী পুজোর দিনও ওই তারিখে পড়েছে। আর এই একই দিনে ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে জয়েন্ট এন্ট্রাসের মেইনস-পরীক্ষার দিন ছিল। আর সেখানেই আপত্তি তোলে রাজ্য।
কীভাবে নেতাজির জন্মদিনে পরীক্ষা?প্রশ্ন তুলে এনটিএ (ন্যাশনাল টেস্টিং এজেন্সি) চিঠি দেওয়া হয় শিক্ষা দফতরের। রাজ্যের বক্তব্য ছিল নেতাজির জন্মদিন আর সরস্বতী পুজো, দুটি বিষয়েই বাঙালির বিশেষ আবেগ জড়িয়ে থাকে। ওই দিন সব স্কুল ছুটি থাকে, প্রায় সমস্ত বিদ্যালয়ে সরস্বতী পুজোর আয়োজন করা হয়।
তৃণমূল নেতা কুণাল ঘোষ, কেন্দ্রকে নিশানা করে বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসুকে এরা সম্মান করে না। জানেও না। তাদের কর্তারা আবার বাংলায় এসে বাংলায় এসে বলে, বাংলায় নাকি সরস্বতী পুজো হয় না।







