Friday, July 3, 2026
HomeScrollস্ক্রুটিনির সময় কতটা বাড়ল? কমিশনকে কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
West Bengal SIR

স্ক্রুটিনির সময় কতটা বাড়ল? কমিশনকে কী নির্দেশ সুপ্রিম কোর্টের?

১৪ ফেব্রুয়ারির পর আরও এক সপ্তাহ সময় পাবেন ইআরও-রা

নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে স্ক্রুটিনির সময় বৃদ্ধি করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। স্ক্রুটিনির জন্য ৭ দিন সময়সীমা বাড়াল শীর্ষ আদালত। পাশাপাশি এদিন আদালতের তরফে সাফ জানানো হয়েছে, ইআরও এবং এইআরও-ই নেবেন চূড়ান্ত সিদ্ধান্ত। মাইক্রো অবর্জাভারদের (Micro Observers) সিদ্ধান্ত নেওয়া কোনও অধিকার নেই। পাশাপাশি এসআইআর (West Bengal SIR) নথি নষ্ট-অশান্তির ঘটনায় রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডেকে শোকজ করল শীর্ষ আদালত।

গত বুধবার শুনানিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “শুধুমাত্র বাংলার জন্য মাইক্রো অবর্জাভার নিয়োগ করা হচ্ছে। বিজেপির লোকজনকে মাইক্রো অবজার্ভার করে পাঠাচ্ছে। তারা নাম ডিলিট করছে।” এরপরই মাইক্রো-অবজার্ভারদের নিয়ে শীর্ষ আদালতের পর্যবেক্ষণে জানানো হয়েছে, কোনও নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অধিকার মাইক্রো-অবজার্ভারদের (Micro Observers) নেই। এই ক্ষমতা সম্পূর্ণভাবে ইআরও-দের কাছেই থাকবে। আদালতের মতে, প্রশাসনিক সহায়তা ও সিদ্ধান্ত গ্রহণের মধ্যে স্পষ্ট বিভাজন বজায় রাখা জরুরি, যাতে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা এবং আইনি কাঠামো অক্ষুণ্ণ থাকে।শুনানিতে প্রধান বিচারপতি আরও উল্লেখ করেন, নতুন সরকারি আধিকারিকদের অন্তর্ভুক্তির ফলে ক্ষতিগ্রস্ত আবেদনকারীদের জমা দেওয়া নথি যাচাইয়ের কাজে অতিরিক্ত সময় লাগতে পারে। এই প্রেক্ষিতে, আবেদনকারীদের একাংশের প্রস্তাব মেনে আদালত নির্দেশ দেয়, ১৪ ফেব্রুয়ারির পর আরও এক সপ্তাহ সময় পাবেন ইআরও-রা।

আরও পড়ুন: ‘SIR হবেই’, কড়া পর্যবেক্ষণে কমিশনকে কী নির্দেশ সুপ্রিম কোর্টের?

এসআইআর শুনানির সময়সীমা বাড়ানোর নির্দেশ দিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। জানানো হয়েছে, স্ক্রুটিনির জন্য অতিরিক্ত ৭ দিন সময় দেওয়া হবে। অর্থাৎ হিয়ারিং শেষ হবে ১৪ ফেব্রুয়ারি। তারপর ৭ দিন অর্থাৎ ২১ তারিখ পর্যন্ত চলবে স্ক্রুটিনি। তারপর প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। ফলে কমিশনের আগেকার ঘোষণা অনুযায়ী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা থাকলেও তা অন্তত ২১ তারিখ পর্যন্ত পিছোচ্ছে।শীর্ষ আদালতের নির্দেশের জেরে চূড়ান্ত ভোটার তালিকা ২১ ফেব্রুয়ারি প্রকাশ হচ্ছে না বলে সোমবার বিকেলে কমিশনের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে। তা আরও পিছিয়ে যেতে পারে বলে জানিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। সিইও দফতর সূত্রে খবর, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইআরও-দের সাত দিন সময় দেওয়া হয়েছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO