ওয়েবডেস্ক- পশ্চিমবঙ্গের (West Bengal) এই সময়ের আবহাওয়ায় (Weather) তেমন কোনও উল্লেখজনক পরিবর্তন নেই। ফলে শীতের (Winter) কামড় না থাকলেও আবহাওয়া বেশ আরামদায়ক হবে। দক্ষিণ ও উত্তরবঙ্গে (North Bengal) কোথাও কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গে সকালের দিকে কুয়াশা দেখা যাবে, তবে বেলা বাড়তেই রোদ ঝলঝলে আকাশ, সেই সঙ্গে গরম অনুভূত হবে। আগামীকাল ২৩ জানুয়ারি, সরস্বতী পুজো (Saraswati Puja)। বাগদেবীর আরাধনায় মুখরিত হবে বঙ্গ।
শুক্রবারও সেইভাবে ঠান্ডা অনুভূত হবে না। মাঘের শুরুতেই কী বিদায় নেবে শীত? এই প্রশ্নই এখন বঙ্গবাসীর মনে। মাঘের শুরুতেই ঠান্ডার দাপট সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকে চেয়ে অল্প বেশি। ভোর ও সকালে রাজ্যের প্রায় জেলাতেই কুয়াশার দাপট থাকবে। দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব মেদিনীপুর সহ বিভিন্ন জেলায় সকালের দিকে কুয়াশা থাকবে।
আরও পড়ুন- সরস্বতী পুজোয় মেট্রোর সূচিতে বিরাট বদল! ভোগান্তি এড়াতে দেখে নিন
সরস্বতী পুজোর দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আজ সকালে পরিষ্কার আকাশ, ভোর থেকে সকালে কুয়াশার দাপট যথেষ্ট ছিল। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ও ১৬ ডিগ্রির আশেপাশে থাকবে। শীতের বিদায়ের ঘন্টা বেজে গেছে বলেই মনে করছেন আবহাওয়াবিদেরা। এই পরিস্থিস্থিতে পুজোর সময়ে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কম। আজ থেকে আগামী সাতদিন একই রকম অবস্থা থাকবে রাজ্যে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় দৃশ্যমানতা নামতে পারে ৯৯৯ থেকে ২০০ মিটারে। অপরদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশা দাপট বজায় থাকবে আগামী শনিবার পর্যন্ত। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এই সব অঞ্চলে শীতের দাপট ভালোই রয়েছে, সেই সঙ্গে কুয়াশার দাপট বযায় থাকবে। রাজ্যজুড়ে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে।







