Saturday, February 7, 2026
HomeBig newsপদ্মশ্রী সম্মান পাচ্ছেন রোহিত-হরমনপ্রীত!
Rohit Sharma-Harmanpreet Kaur

পদ্মশ্রী সম্মান পাচ্ছেন রোহিত-হরমনপ্রীত!

মোট ৯ জন ক্রীড়াবিদকে এই পদ সম্মানে ভূষিত করা হয়েছে!

ওয়েব ডেস্ক : পদ্মশ্রী সম্মান (Padma Shri Award) পাচ্ছেন ভারতের দুই তারকা ক্রিকেটার। প্রথম হলেন মহিলা বিশ্বকাপ বিজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। আর দ্বিতীয় জন হলেন টি-২০ বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। এছাড়া পদ্মভূষণ সম্মানে সম্মানিত হচ্ছেন টেনিস কিংবদন্তি বিজয় অমৃতরাজ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রবিবার যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে মোট ৯ জন ক্রীড়াবিদকে এই পদ সম্মানে ভূষিত করা হয়েছে।

চলতি বছর পদ্মভূষণ পাচ্ছে একমাত্র ক্রীড়াবিদ বিজয় অমৃতরাজ (Vijay Amritraj)। এর আগে ১৯৮৩ পদ্মশ্রী সম্মান পেয়েছিলেন তিনি। এছাড়া অর্জুন পুরস্কারও পেয়েছিলেন তিনি। এই টেনিস কিংবদন্তিবর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। রোহিত ও হরমনপ্রীত ছাড়া আরও একজন ক্রিকেটার পাচ্ছেন ভারতের এই সম্মান। তিনি হলেন প্রবীণ কুমার (Praveen Kumar)। তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করছে কেন্দ্রীয় সরকার।

আরও খবর : তৃতীয় টি২০-তে কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ? দেখে নিন

ক্রিকেটারদের বাদ দিয়ে পদ্মশ্রী সম্মান পাচ্ছেন মহিলা হকি দলের গোলকিপারও। তিনি হলেন সবিতা পুনিয়া (Savita Punia)। মরণোত্তর পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে প্রাক্তন কুস্তি কোচ ভ্লাদিমির মেস্তভিরিশভিলি-কেও। তিনি অলিম্পিকে ভারতের একাধিক ক্রীড়াবিদদের পদক জেতাতে সাহায্য করেছিলেন। এছাড়া তামিলনাড়ুর ঐতিহ্যবাহী সিলামবাম মার্শাল আর্টে অবদানের জন্য সম্মানিত হয়েছেন কে পাজানিভেল। বুন্দেলখণ্ডের মার্শাল আর্ট বুন্দেলি ওয়ারেতে অবদানের জন্য পদ্মশ্রী সম্মানিত করা হয়েছে ভগবানদাস রায়কর-কেও।

চলতি বছর ভারতের ৭৭তম সাধারণতন্ত্রদিবস (Republic day 2026) পালিত হবে। আর তার আগেই একাধিক ক্রীড়াবিদকে পদ্ম সম্মানে সম্মানিত করল সরকার। মোট ১৩১ জন পদ্ম সম্মান পাচ্ছেন। এর মধ্যে পদ্ম ভূষণ পাচ্ছেন ১৩ জন। পদ্ম বিভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন ৫ জন। আর বাকি ১১৩ জনকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News