Saturday, February 7, 2026
HomeScrollআনন্দপুরের ঘটনায় ৮দিন পেরিয়েছে! এখন বাড়ি ফিরলেন না সৌমিত্র'রা
Annadapur Case

আনন্দপুরের ঘটনায় ৮দিন পেরিয়েছে! এখন বাড়ি ফিরলেন না সৌমিত্র’রা

ডিএনএ স্যাম্পল দিয়ে এসেছে পরিবার

ওয়েব ডেস্ক : সম্প্রতি আনন্দপুরের (Anandapur) নাজিরাবাদের এক মোমো কারখানায় ঘটে গিয়েছিল মর্মান্তিক ঘটনা। ভয়াবহ আগুনের গ্রাসে চলে গিয়েছিল ওই কারখানা। সেই ঘটনায় মৃত্যু হয়েছিল বহু মানুষের। এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মৃতদের পরিবারকে আর্থিক সহায়তার কথা জানিয়েছেন। কিন্তু এই মর্মান্তিক ঘটনায় এখনও বাড়ি ফিরলেন না ময়নার বুদ্ধদেব জানা, সৌমিত্র মন্ডলরা।

এই অগ্নিকাণ্ড এতটা ভয়াবহ ছিল যে, মৃতদের চিহ্নিত করে ডিএনএ স্যাম্পল (DNA Sample) দিতে হচ্ছে পরিবারদের। এদিকে ময়নার বুদ্ধদেব জানা, সৌমিত্র মন্ডলের বাড়ির লোক এখনও চোখের জল নিয়ে আশায় বসে রয়েছেন। যদি বাড়ির ছেলে বাড়ি ফেরে।

আরও খবর : খাস কলকাতায় দুষ্কৃতী তাণ্ডব, গ্রেফতার ১০

সূত্রের খবর, আনন্দপুরের অগ্নিকাণ্ডের কিছু পূর্বেই বুদ্ধদেব জানা বাড়িতে ফোন করে জানিয়েছিলেন সোমবার বাড়ি ফিরবেন। কিন্তু আনন্দপুরের বিধ্বংসী আগুন সব আনন্দ কেড়ে নিয়েছে পরিবারের। বাড়ির ছেলে বাড়ি এখনও ফিরল না। অন্যদিকে, সৌমিত্র মন্ডলের স্ত্রী আজও হাতে শাখা পলা মাথায় সিঁদুর দিয়ে রেখেছেন এই বিশ্বাসে তার স্বামী ফিরবেন। জানা যাচ্ছে, ইতিমধ্যেই ডিএনএ স্যাম্পল দিয়ে এসেছে পরিবার।

এদিকে এই ঘটনায় বুদ্ধদেব জানা, সৌমিত্র মন্ডললের পরিবারের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দিয়েছেন ময়নার বিজেপি নেতা চন্দন মন্ডল। তবে প্রশ্ন উঠছে, বিজেপি নেতা শুধু দু’টো পরিবারের হাতেই কেন এই টাকা তুলে দিলেন? এই ঘটনায় তো অনেকে প্রাণ হারিয়েছেন। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এটা কী শুধু সাহায্য, না আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে ভোটবাক্স ভরানোর কোনও কৌশল? অন্যদিকে, এতদিন পর আদৌ বাড়ি ফিরবে বুদ্ধদেব,সৌমিত্র??প্রশ্ন পরিবারের!!

দেখুন অন্য খবর :

Read More

Latest News