Saturday, August 8, 2026
HomeBig newsফের বারুইপুরে যাবেন মুখ্যমন্ত্রী, কেন?
Suvendu Adhikari

ফের বারুইপুরে যাবেন মুখ্যমন্ত্রী, কেন?

প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হয়েছে পরিবারকে

ওয়েব ডেস্ক : ফের বারুইপুরে (Baruipur) যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার সূর্যপুরে পৌঁছে তিনি গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করবেন। পাশাপাশি নির্যাতিতার বাড়িতেও যাওয়ার কথা রয়েছে তাঁর। এছাড়া পুলিশ ফাঁড়ির উদ্বোধন-সহ একাধিক প্রশাসনিক কর্মসূচিতেও অংশ নেবেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর সফরের আগে শুক্রবার ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে যান প্রেসিডেন্সি রেঞ্জের আইজি কঙ্করপ্রসাদ বারুই। প্রশাসনের পক্ষ থেকে পরিবারের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাড়ির সামনে পুলিশ মোতায়েনের পাশাপাশি বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। বাড়ি সংস্কারের কাজও শুরু হয়েছে। প্রশাসনের তরফে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হয়েছে পরিবারকে। তবে পরিবারের দাবি, প্রকৃত দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

আরও খবর : বৃষ্টির জেরে আকাশপথ বাতিল, সড়কপথে মুর্শিদাবার উদ্দেশে রওনা শুভেন্দুর

গত সপ্তাহে নাবালিকা নিখোঁজ হওয়ার পর পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। অভিযোগ, গণধর্ষণের পর খুন করা হয়েছে ওই নাবালিকাকে। ঘটনার জেরে উত্তেজিত জনতা সন্দেহভাজন হিসেবে ইন্দ্রজিৎ মণ্ডলকে মারধর করে। পরে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় ধর্ষণ ও খুনের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল (SIT)।

এর আগে বারুইপুর সফরে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডল নির্দোষ ছিলেন। তিনি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন। তদন্তে নেমে এখনও পর্যন্ত গণপিটুনির ঘটনায় ৩৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার নেপথ্যে অন্য কোনও উসকানি বা পরিকল্পনা ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor