Thursday, March 26, 2026
HomeScrollঅগ্নিমিত্রার বিরুদ্ধে নোটিস বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির
West Bengal Assembly

অগ্নিমিত্রার বিরুদ্ধে নোটিস বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির

অগ্নিমিত্রার স্বাধিকার ভঙ্গ নিয়ে ওয়াকআউট বিজেপির

কলকাতা: রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Elecation 2026) আসন্ন। সেই ভোটের আগে শেষ অধিবেশন চলছে বাংলায়। গত কয়েকদিনে বিধানসভা (West Bengal Assembly) উত্তাল হয়েছে। শনিবার শেষদিনেও উত্তপ্ত বিধানসভা।সংখ্যালঘু ইস্যুতে বিতর্কিত মন্তব্যের জেরে স্বাধিকারভঙ্গের নোটিসের প্রস্তাব দেওয়া হল বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের (Agnimitra Paul) বিরুদ্ধে। এই ইস্যুতে উত্তাল হয়েছিল অধিবেশন।শুক্রবার অগ্নিমিত্রাকে সতর্ক করেছিলেন স্পিকার। শনিবার দেওয়া হল স্বাধিকারভঙ্গের নোটিস।বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের মন্তব্যের পরিপ্রেক্ষিতে নিন্দা প্রস্তাব উত্থাপন করলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শোভন দেব চট্টোপাধ্যায়। প্রতিবাদে বিজেপি বিধায়করা পক্ষ ত্যাগ করেন।

শুক্রবারের পর শনিবারও উত্তপ্ত বিধানসভা। শুক্রবার বিধানসভায় বাজেট সংক্রান্ত আলোচনা শুরু হতেই বিরোধী বিধায়কদের আচরণ নিয়ে পরিস্থিতি অশান্ত হয়ে উঠছিল।‘মাদ্রাসায় জঙ্গি তৈরি হচ্ছে’,কেন সেখান থেকে একজন ইঞ্জিনিয়ার পাশ করে বেরতে পারেন না? রাজ্য সরকার এদের আর্থিকভাবে মদত দিচ্ছে।’ বিধানসভায় দাঁড়িয়ে বিস্ফোরক দাবি করেন অগ্নিমিত্রা পল। তাঁর মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন ফিরহাদ হাকিম। অগ্নিমিত্রার মন্তব্যের বিরোধিতায় ইতিমধ্যে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানিয়েছেন তৃণমূল বিধায়করা। বিজেপি বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন স্পিকার। তাঁর বিরুদ্ধে নিন্দাপ্রস্তাবের বিরোধিতায় শনিবার বিধানসভার অধিবেশনের শুরুতেই হই হট্টগোল শুরু করেন অন্যান্য বিজেপি বিধায়করা। পরে বিধানসভা থেকে ওয়াক আউট করে গেরুয়া শিবির।

আরও পড়ুন:আজ রাজ্যে SIR শুনানির শেষ দিন, সময়সীমা কি বাড়াবে কমিশন?

বিজেপি বিধায়কদের বক্তব্য, গতকাল শুক্রবার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের বক্তব্যের শব্দ চয়ন এবং তার বক্তব্য পুরোপুরিভাবে যাচাই না করে অগ্রিমিত্রা পালের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনার ব্যবস্থা করেছে সরকার পক্ষ।আসলে এর পেছনে একটি কমিউনিটিকে তুষ্ট করার স্বার্থে, তুষ্টীকরণের রাজনীতি এর লক্ষ্যে এই ধরনের নিন্দা প্রস্তাব আনা হয়েছে। বিজেপি এই ধরনের অন্যায় এবং অনৈতিক নিন্দা প্রস্তাবকে সমর্থন করে না।এর তীব্র বিরোধিতা করে। তাই এর প্রতিবাদে আজ বিধানসভা থেকে ওয়াক আউট করা হয়েছে। বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর দাবি, “আমাদের বিধায়ক তাঁর মন্তব্যের ব্যাখ্যা দিতে চেয়েছিলেন। স্পিকার তাঁকে বলতে বলেছিলেন। তিনি ব্যাখ্যাও দিয়েছিলেন। তারপরেও জোর করে শুধুমাত্র দু’জন সংখ্যালঘু বিধায়ক-মন্ত্রীর অনুরোধে তাঁদের তুষ্ট করতে বাধ্য হয়ে অগ্নিমিত্রা পলের (Agnimitra Paul) বিরুদ্ধে নিন্দা প্রস্তাব এনেছে।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto