Tuesday, June 30, 2026
HomeScrollজোড়া সুপার ওভারে প্রোটিয়াদের কাছে হারল আফগানিস্তান!
T20 World Cup 2026

জোড়া সুপার ওভারে প্রোটিয়াদের কাছে হারল আফগানিস্তান!

আফগানিস্তানের লড়াকু পারফরম্যান্স সবার মন কেড়ে নিল

ওয়েব ডেস্ক : চলছে টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2026)। আর এই টুর্নামেন্টে এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। এদিন মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা (South Africa) ও আফগানিস্তান (Afganistan)। দুই দলই এদিন বিশ্বকাপের সেরা ম্যাচ খেলেছে। চরম উত্তেজনার লড়াই শেষে ম্যাচ গড়িয়েছিল দুই-দুইটি সুপার ওভারে (Super Over)। কিন্তু, শেষ পর্যন্ত চাপ সামলে এই ম্যাচ জিতে নিল প্রোটিয়ারা।

এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল আফগানিস্তান (Afganistan)। আর প্রথমে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে ২০ ওভার শেষে ১৮৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা (South Africa)। এদিন কুইন্টন ডি কক (৫৯) ও রায়ান রিকেলটন (৬১) সর্বোচ্চ রান করেন। কিন্তু দ্বিতীয় ব্যাটিংয়ে নেমে সমান রান তুলে ফেলে আফগানিস্তান। এদিন তাদের হয়ে সর্বোচ্চ রান করেন রহমানুল্লাহ গুরবাজ (৮৪)। কিন্তু এই ম্যাচ শেষ পর্যন্ত গড়ায় সুপার ওভারে।

আরও খবর : “ওরা ভয় পাচ্ছে,” মহারণের আগেই ভারতকে হুঁশিয়ারি ‘জোড়া কনুই’য়ের পাক স্পিনারের

এরপর শুরু হয় সুপার ওভারের লড়াই। প্রথম সুপার ওভারে আফগানিস্তানের হয়ে আজমতুল্লাহ ওমরজাই ১৬ রান ও রহমানুল্লাহ গুরবাজ ১ রান করেন। ফলে রান দাঁড়ায় ১৭-তে। আর দক্ষিণ আফ্রিকার (South Africa) কাছে লক্ষ্য ছিল ১৮। জবাবে দক্ষিণ আফ্রিকার ট্রিস্টান স্টাবস শেষ বলে ছক্কা মেরে ম্যাচকে দ্বিতীয় সুপার ওভারে নিয়ে যান।

দ্বিতীয় সুপার ওভারে স্টাবস ও ডেভিড মিলার ঝড় তোলেন। ওমরজাইয়ের ওভারে তারা মোট ২৩ রান করেন। লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তানকে স্পিনার কেশব মহারাজ চাপে ফেলে দেন। তবে শেষ বলে বাকি ছিল মাত্র পাঁচ রান। দরকার ছিল একটি ছয়ের। কিন্তু গুরবাজ ক্যাচ আউট হওয়ায় নাটকীয়ভাবে ম্যাচ হেরে যায় আফগানিস্তান (Afganistan)। তবে এদিন দক্ষিণ আফ্রিকা ম্যাচ জিতলেও, আফগানিস্তানের লড়াকু পারফরম্যান্স সবার মন কেড়ে নিল।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO