Wednesday, April 1, 2026
HomeScrollধোনিই অনুপ্রেরণা! ফাঁস হল পাকিস্তানের ‘মিস্ট্রি’ স্পিনারের সাফল্যের রহস্য
Usman Tariq

ধোনিই অনুপ্রেরণা! ফাঁস হল পাকিস্তানের ‘মিস্ট্রি’ স্পিনারের সাফল্যের রহস্য

টি-২০ বিশ্বকাপে ‘সারপ্রাইজ প্যাকেজ’ হিসেবে উঠে এসেছে উসমান তারিকের নাম

ওয়েব ডেস্ক: বৃষ্টি ব্যাঘাত না ঘটালে রবিবার সন্ধ্যায় ফের বাইশ গজে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান (India Vs Pakistan)। আর এই মহারণের আগে ভারতীয় ব্যাটারদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে একটাই নাম- উসমান তারিক (Usman Tariq)। রহস্যময় ও অদ্ভুত অ্যাকশনে বোলিং করা এই পাকিস্তানি অফ-স্পিনার ইতিমধ্যেই টি-২০ বিশ্বকাপের (ICC T20 World Cup 2026) ‘সারপ্রাইজ প্যাকেজ’ হিসেবে উঠে এসেছেন। এবার তাঁর জীবনের এক ‘সিক্রেট’ সামনে এল, যা জানলে অবাক হবেন আপনিও।

পাকিস্তানের এই ‘মিস্ট্রি’ স্পিনারের ক্রিকেট জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা ভারতের বিশ্বজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। ধোনির বায়োপিক ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ (MS Dhoni: The Untold Story) দেখেই ক্রিকেটে ফের বিশ্বাস ফিরে পেয়েছিলেন উসমান। সম্প্রতি একথা তিনি নিজেই জানিয়েছেন। উসমান জানিয়েছেন, একটা সময় ক্রিকেটে সফল হওয়ার স্বপ্ন প্রায় ত্যাগ করেছিলেন তিনি। কিন্তু ধোনির বায়োপিক দেখার পরই বদলে যায় তাঁর ভাবনা। ফিরে আসে আত্মবিশ্বাস, ক্রিকেটের মাঠে নিজেকে উজাড় করে দেওয়ার অদম্য ইচ্ছে জাগে তাঁর মনে।

আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে ‘ফেভারিট’ নয় ভারত? মেগা ম্যাচের আগে কেন দলকে সতর্ক করলেন রোহিত?

দুবাইয়ের রাস্তায় ছুটির দিনে ক্রিকেট খেলেই যাত্রা শুরু উসমান তারিকের। সেখানেই তাঁর স্পিন ও সাইড-আর্ম ডেলিভারি নজর কাড়ে। বল ছাড়ার আগে মুহূর্তের ‘পজ’ দেওয়ার অভিনব ভঙ্গিই তাঁকে আলাদা করেছে অন্যদের থেকে। প্রথমে নেট বোলার, তারপর পাকিস্তান দলে সুযোগ, আর এখন একেবারে বিশ্বকাপ স্কোয়াড— উসমানের উত্থান যেন আস্ত একটা রূপকথার গল্প।

ভারতীয় ব্যাটারদের জন্য তাঁর এই অপ্রচলিত অ্যাকশন বড় চ্যালেঞ্জ হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে সূর্যকুমার যাদবদের মতো আক্রমণাত্মক ব্যাটারদের বিরুদ্ধে তাঁর স্পিন কতটা কার্যকর হয়, রবিবার তা দেখার অপেক্ষায় ক্রিকেট দুনিয়া।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot