ওয়েব ডেস্ক : বিবাহ বিচ্ছেদ (divorced) হল ভারতের লেগ স্পিনার রাহুল চাহারের (Rahul Chahar)! শুক্রবার সমাজমাধ্যমে এক আবেগ ঘন বার্তায় এমনটা জানালেন তিনি। রাহুল জানিয়েছেন, স্ত্রী ঈশানি জোহরের (Ishani Johar) সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদ ঘটেছে। প্রায় চার বছরের দাম্পত্য জীবনের পর আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
২০২২ সালের ৯ মার্চ। ঈশানি জোহরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন রাহুল চাহার (Rahul Chahar)। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বৈবাহিক জীবনেও টানাপোড়েন বাড়ে। তার পরেই সেই টানাপোড়েন বিবাহ বিচ্ছেদ পর্যন্ত গড়াল। রাহুল জানিয়েছেন, গত দেড় বছর ধরে আইনি লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে।
পোস্টে রাহুল (Rahul Chahar) লিখেছেন, “আমি খুব অল্প বয়সে বিয়ে করেছিলাম। তখনও নিজেকে, নিজের মূল্য বা জীবনে কী গড়ে তুলতে চাই, তা পুরোপুরি বুঝে উঠতে পারিনি। এর পরের সময়টা কেটেছে এমন সব অভিজ্ঞতার মধ্য দিয়ে, যা কখনও ভাবিনি। গত পনেরো মাস কোর্ট-কাছারির মধ্যে দিয়ে যেতে যেতে ধৈর্য, সহনশীলতা এবং সত্য থেকে যে শক্তি আসে, তা শিখেছি। আজ আমার জীবনের সেই অধ্যায় আনুষ্ঠানিক ভাবে শেষ হল। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এই বিষয়টির নিষ্পত্তি হয়েছে। যা অনেক মূল্য চুকিয়ে হলেও জীবনের এই পর্বে চূড়ান্ত ইতি টেনেছে।”
আরও খবর : প্রি–সিডিং নিয়েই ঝড়! টি–২০ বিশ্বকাপে প্রশ্নের মুখে ICC
সঙ্গে লিখেছেন, “আমি এই অধ্যায় শেষ করছি স্পষ্টতা ও স্বচ্ছ মন নিয়ে। সব সম্পর্ক চিরস্থায়ী হওয়ার জন্য নয়, কিছু সম্পর্ক আমাদের জাগিয়ে তোলে, শেখায় এবং বদলে দেয়। আমি এখন আরও পরিণত, আরও আত্মসচেতন এবং নিশ্চিত সেই জীবন গড়ে তুলতে, যা আমি সত্যিই চাই। এটা কোনও সমাপ্তি নয়। এটা মুক্তি। একটি নতুন শুরু। একটি প্রতিশ্রুতি, যে এখান থেকে আমি যা গড়ে তুলব, তা দাঁড়াবে আত্মসম্মান, শান্তি এবং ভাল পছন্দের ভিত্তির উপর। আমি সামনে এগিয়ে চলেছি, কোনও তিক্ততা নয়, শুধু শিক্ষা, মর্যাদা এবং আবার নতুন করে শুরু করার সাহস নিয়ে।”
উল্লেখ্য, এখন তাঁর লক্ষ্য ২০২৬ সালের আইপিএল (IPL)-এর প্রস্তুতি নেওয়া। আইপিএল মিনি নিলামে প্রথমে অবিক্রীত থাকলেও পরে ৫.২০ কোটি টাকায় তাঁকে দলে নেয় চেন্নাই সুপার কিংস। নতুন মরশুমে ‘ইয়েলো আর্মি’-র জার্সিতে নিজের সেরা ছন্দে ফেরার লক্ষ্য নিয়েই মাঠে নামতে চান রাজস্থানের এই স্পিনার।
দেখুন অন্য খবর :







