Thursday, May 28, 2026
HomeBig newsরাজ্যে আসছে ২৪০ কোম্পানি কোথায় কত কেন্দ্রীয় বাহিনী? নজরে শুভেন্দুর 'গড়'
West Bengal Assembly Election

রাজ্যে আসছে ২৪০ কোম্পানি কোথায় কত কেন্দ্রীয় বাহিনী? নজরে শুভেন্দুর ‘গড়’

প্রথম দফায় রাজ্যে আসছে ২৪০ কোম্পানি, বিশেষ গুরুত্ব বাংলাদেশ লাগোয়া জেলায়

কলকাতা: দরজায় কড়া নাড়ছে ২৬-এর বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। যেকোনও দিন ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে।২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। রাজ্যে প্রাথমিক ভাবে কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, তা চূড়ান্ত করে ফেলল নির্বাচন কমিশন। রবিবার ২৪০ কোম্পানি বাহিনী বাংলায় এসে পৌঁছবে বলে খবর। ইতিমধ্যে কোথায় কোথায় এই বাহিনী মোতায়েন করা হবে সেই সংক্রান্ত তালিকাও কমিশন চূড়ান্ত করে ফেলেছে বলে খবর।
রাজ্যে ভোট ঘোষণা দু-একদিনের মধ্যে কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েনের দেখেছে পশ্চিমবঙ্গ (West Bengal)। তবে চলতি SIR-এর কারণে এবার যেন অন্য চিত্র। ভোট ঘোষণা (West Bengal Assembly Election 2026) হ‌ওয়ার অনেকটা আগেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

প্রথম দফার ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ১ তারিখ থেকেই মোতায়েন করা হবে। সেই বাহিনীর জেলা ভিত্তিক পরিসংখ্যান।এই পরিসংখ্যান থেকে একটা বিষয় পরিষ্কার যে রাজ্যের সংখ্যালঘু ও বিশেষত বাংলাদেশ লাগোয়া সীমান্তবর্তী জেলাগুলোতেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে সবচেয়ে বেশি। প্রাথমিক ভাবে সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন করা হচ্ছে উত্তর ২৪ পরগনা জেলায়। সেখানে তিন পুলিশ জেলা এবং দুই কমিশনারেট মিলিয়ে মোট ৩০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। কলকাতাতেও মোতায়েন হচ্ছে ১২ কোম্পানি বাহিনী। আগামী রবিবার থেকেই এই বাহিনী মোতায়েন করা হবে।

আরও পড়ুন:পরিবর্তন যাত্রায় অনুমতি দেয়নি পুলিশ, আদালতে বিজেপি

মুর্শিদাবাদের দুই পুলিশ জেলা মিলিয়ে মোতায়েন করা হচ্ছে ১৬ কোম্পানি বাহিনী। হাওড়াতেও কমিশনারেট এবং পুলিশ জেলা মিলিয়ে ১৫ কোম্পানি বাহিনী নামাচ্ছে কমিশন। দক্ষিণ ২৪ পরগনায় তিন পুলিশ জেলা মিলিয়ে মোট ১৫ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। পূর্ব মেদিনীপুরেও মোতায়েন হচ্ছে ১৪ কোম্পানি বাহিনী। মালদহে ১২ কোম্পানি, নদিয়ায় ১২ কোম্পানি, উত্তর দিনাজপুরে ১১ কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে ১০ কোম্পানি বাহিনী পাঠাচ্ছে কমিশন।দার্জিলিঙের পার্বত্য এলাকা এবং শিলিগুড়ি মিলিয়ে ৯ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। কোচবিহারেও মোতায়েন হচ্ছে ৯ কোম্পানি। পূর্ব বর্ধমানে নামানো হচ্ছে ৮ কোম্পানি। এ ছাড়া পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং জলপাইগুড়িতে ৭ কোম্পানি করে, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং আলিপুরদুয়ারে ৫ কোম্পানি করে এবং কালিম্পঙে ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন।

চিঠি অনুযায়ী, ১ মার্চের মধ্যে প্রথম দফায় ২৪০ কোম্পানি এবং ১০ মার্চের মধ্যে আরও ২৪০ কোম্পানি রাজ্যে ঢুকবে। বাহিনীর মধ্যে রয়েছে সিআরপিএফ (CRPF), বিএসএফ (BSF), সিআইএসএফ, আইটিবিপি ও এসএসবি। ইভিএম ও স্ট্রংরুম পাহারা, ভোটের দিন (Election Security) নিরাপত্তা, এলাকা দখলমুক্ত রাখা এবং আস্থা ফেরানো— এই সব দায়িত্বেই তাদের ব্যবহার করা হবে। প্রতিটি কোম্পানির ৯টি সেকশনের মধ্যে ৮টি সেকশন সরাসরি বুথ ও আইনশৃঙ্খলার দায়িত্বে থাকবে, বাকি ১টি কিউআরটি ও তদারকির কাজে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO