Monday, June 1, 2026
HomeScroll৬৫ হাজারের কমে বাজারে এল নতুন মডেলের আইফোন! ফিচার্স জানলে ঘুম উড়বে
iPhone 17e

৬৫ হাজারের কমে বাজারে এল নতুন মডেলের আইফোন! ফিচার্স জানলে ঘুম উড়বে

সোমবার ভারত সহ গ্লোবাল বাজারে লঞ্চ হল এই মোবাইল! কবে থেকে কিনতে পারবেন?

ওয়েব ডেস্ক: যাঁরা নতুন মডেলের আইফোন (iPhone) কিনতে চাইছেন, তাঁদের জন্য বিরাট সুখবর। হোলির আগেই ভারতের বাজারে লঞ্চ হয়ে গেল অ্যাপলের (Apple) নতুন মডেলের মোবাইল। ক্লাসিক লুক, অত্যাধুনিক ফিচার্সের সঙ্গে এই মোবাইলটি মিলবে অত্যন্ত সস্তায়, জানলে অবাক হবেন যে, আইফোনের পুরানো একাধিক মডেলের থেকেও কম দামে কেনা যাবে নতুন মডেলের এই আইফোন।

সোমবার অ্যাপলের আইফোন-১৭ সিরিজের সবচেয়ে সাশ্রয়ী মডেল আইফোন ১৭ই (iPhone 17e) লঞ্চ হল ভারত-সহ একাধিক দেশে। গত বছরের আইফোন ১৬ই-র (iPhone 16e) উত্তরসূরি হিসেবে গুরুত্বপূর্ণ বেশ কিছু আপগ্রেড সহ বাজারে আনা হল এই মোবাইলটিকে।

আরও পড়ুন: WhatsApp-এ ব্লক হয়েছেন না নেটওয়ার্কে সমস্যা? দেখুন কী করে বুঝবেন

iPhone 17e-র স্পেসিফিকেশন

নতুন আইফোন ১৭ই-তে রয়েছে পাওয়ারফুল এ-১০ চিপসেট। এছাড়াও সুরক্ষার জন্য এতে দেওয়া হয়েছে অত্যাধুনিক ম্যাগসেফ সাপোর্ট (MagSafe Support)। পাশাপাশি স্ক্রিনের সুরক্ষার জন্য আইফোনের এই মোবাইলে রয়েছে আরও মজবুত সেরামিক শিল্ড ডিসপ্লে প্রোটেকশন। যদিও আগের মতোই এই নিয়া মডেলের আইফোনেও রয়েছে ৬.১ ইঞ্চির ওলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৬০ হার্জ। পাশাপাশি, এই মোবাইলে দেওয়া হয়েছে একটিমাত্র ৪৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। তবে এই আইফোনের বেস ভ্যারিয়েন্টেই মিলবে ২৫৬জিবি স্টোরেজ, যা আগের মডেলের তুলনায় দ্বিগুণ। এছাড়াও ৫১২ জিবি স্টোরেজের অপশনও থাকছে।

iPhone 17e-র দাম

ভারতে আইফোন ১৭ই-র ২৫৬ জিবি বেস মডেলের দাম রাখা হয়েছে ৬৪,৯০০ টাকা। আর ৫১২জিবি ভ্যারিয়েন্টের দাম ৮৪,৯০০ টাকা। ফোনটি ব্ল্যাক, সফট পিঙ্ক এবং হোয়াইট—এই তিনটি রঙে পাওয়া যাবে। এখন এটি প্রি-অর্ডার করা যাবে এবং আগামী ১১ মার্চ থেকে অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইট এবং রিটেইল স্টোরগুলিতে বিক্রি শুরু হবে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO