Wednesday, April 22, 2026
HomeScrollদক্ষিণবঙ্গে টানা ১৬ দিন ধরে চলবে দুর্যোগ, একটানা ঝড় বৃষ্টির পূর্বাভাস
Rain Alert

দক্ষিণবঙ্গে টানা ১৬ দিন ধরে চলবে দুর্যোগ, একটানা ঝড় বৃষ্টির পূর্বাভাস

বাড়বে গরম, ভরা বসন্তেই তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস

ওয়েবডেস্ক- বাড়ছে তাপমাত্রা (Temperature Rise)। আরও গরম বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর (Meteorological Department) । তার মধ্যেই ফের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে (South Bengal) । আগামী সাতদিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির (Rain Alert) পূর্বাভাস রয়েছে। আগামী রবিবার পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সোমবার হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। অপরদিকে বৃষ্টি হবে বলে গরম থাকবে না, এমনটা নয়। আগামী সাতদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা প্রায় একইরকম থাকবে। সমানে তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। কোথাও ৩০ ডিগ্রি আবার কোথাও ৩৩ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রির কাছাকাছি যেতে পারে। চলতি সপ্তাহে তাপমাত্রা একই রকম থাকবে।

আগামী সোমবার হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় আগামী মঙ্গলবার পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।

আরও পড়ুন-  কলকাতায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, সংবেদনশীল এলাকাকে বিশেষ নজর

বুধবার থেকে ফের শুষ্ক আবহাওয়া বজায় থাকবে রাজ্যে। আজ বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। তবে রবিবার বদলে যাবে আবহাওয়া। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙের একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। সোমে কোচবিহার সহ সমতলের জেলাগুলিও বৃষ্টি হতে পারে। চলতি সপ্তাহে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker