Saturday, July 25, 2026
HomeScrollকোচ হয়ে ভারতকে জিতিয়েছেন বিশ্বকাপ, এবার শ্রীলঙ্কার ক্রিকেটের দায়িত্ব তাঁর
Sri Lanka Cricket Board

কোচ হয়ে ভারতকে জিতিয়েছেন বিশ্বকাপ, এবার শ্রীলঙ্কার ক্রিকেটের দায়িত্ব তাঁর

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তিকে এবার বড় দায়িত্ব দিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

ওয়েব ডেস্ক: টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) পরই বিরাট ঘোষণা শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের (Sri Lanka Cricket Board)। সোমবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল, গ্যারি কার্স্টেন (Gary Kirsten) শ্রীলঙ্কার পরবর্তী কোচ হচ্ছেন । ২০১১ সালে যাঁর প্রশিক্ষণে ওয়ান ডে বিশ্বকাপ জিতেছিল ভারত । যদিও সেই সাফল্য অন্য কোনও দলে পাননি কার্স্টেন । দক্ষিণ আফ্রিকার কিংবদন্তিকে এবার বড় দায়িত্ব দিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ।

২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা সহ-আয়োজক হওয়া সত্ত্বেও ভালো ফল করতে পারেনি। দলটি সুপার এইট পর্বেই বিদায় নেয় এবং তিনটি ম্যাচের একটিতেও জয় পায়নি। যদিও গ্রুপ পর্বে শ্রীলঙ্কা মোটামুটি ভালো খেলেছিল। শ্রীলঙ্কা ক্রিকেট দল ধারাবাহিকতার অভাবে ভুগছে । একদিকে যখন ভারতের বিরুদ্ধে সিরিজ জিতে নজির গড়েছে শ্রীলঙ্কা, অন্যদিকে আইসিসি টুর্নামেন্টে কোনও দাগই কাটতে পারেনি ।টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2026) মাঝেই দায়িত্ব ছাড়ার কথা ঘোষণা করেছিলেন সনৎ জয়সূর্য (Sanath Jayasuriya) । জয়সূর্য জানিয়েছিলেন, তিনি আর শ্রীলঙ্কা ক্রিকেট দলের কোচ থাকছেন না । সোমবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল, গ্যারি কার্স্টেন (Gary Kirsten) শ্রীলঙ্কার পরবর্তী কোচ হচ্ছেন ।১৫ এপ্রিল থেকে শ্রীলঙ্কার জাতীয় দলের দায়িত্ব নেবেন কার্স্টেন । আপাতত ২ বছরের চুক্তি হয়েছে কার্স্টেনের সঙ্গে । ২০২৮ সালের ১৪ এপ্রিল পর্যন্ত চুক্তি করা হল কার্স্টেনের সঙ্গে ।

আরও পড়ুন: বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল আইসিসি, ভারতের কারা কারা জায়গা পেল?

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99