HomeScrollমধ্যপ্রাচ্যের অস্থিরতা, প্রভাব পড়ল কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে
Kolkata Corporation

মধ্যপ্রাচ্যের অস্থিরতা, প্রভাব পড়ল কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে

পরিস্থিতির মোকাবিলা করার লক্ষ্যে পুরসভায় প্রস্তাব কাউন্সিলরের

ওয়েবডেস্ক– মধ্যপ্রাচ্যের (Middle East Unrest)  যুদ্ধের প্রভাবে প্রাকৃতিক গ্যাস (Gas) ও তেলের (Oil) যোগানে ঘাটতির প্রভাব কলকাতা পুরসভার (Kolkata Corporation)  মাসিক অধিবেশনে (Monthly Meeting)  সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কেন্দ্র করে যে জটিল অবস্থার সৃষ্টি হয়েছে এবং ক্রমশ হরমুজ প্রণালী (Strait Of Hormuz) অবরুদ্ধ হয়ে যাওয়ার ফলে, আন্তর্জাতিকস্তরে প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেলের ক্রাইসিস শুরু হয়েছে।

এই পরিস্থিতির শিকার এই মুহূর্তে আমাদের দেশ এবং আমাদের রাজ্য সাথে সাথে শহর কলকাতার মানুষজনও। পরিস্থিতির মোকাবিলা করার লক্ষ্যে এবার, কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে গুরুত্বপূর্ণ প্রস্তাব রাখলেন কাউন্সিলর তপন দাশগুপ্ত। প্রস্তাব- কলকাতা পুরসভার বেশ কিছু অঞ্চলে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করে রান্না সম্পূর্ণ করার ব্যবস্থা চালু আছে। এই কাজে উদ্যোগী হয়েছে বেঙ্গল গ্যাস সাপ্লাই কর্পোরেশন যা সংক্ষেপে বিজিএসএল (BGSL).

জানা গিয়েছে রাজপুর সোনারপুর মধ্যমগ্রাম বারাসত এলাকায় এমন গ্যাসের সংযোগ দেওয়ার ব্যবস্থার কাজ চলছে। কম খরচে অনেক সুবিধাজনক এই পদ্ধতি কলকাতার বিভিন্ন ওয়ার্ডে চালু হলে আখেরে শহর কলকাতার মানুষ উপকৃত হবে। প্রয়োজনীয় গ্যাস পাবেন এবং সহায়ক মূল্যে।

আরও পড়ুন-  এলপিজি সংকট, নস্টালজিক হেঁসেলে ফিরছে দেশ! কলকাতাবাসীকে সতর্ক করলেন মেয়র

উত্তরে মেয়র ফিরহাদ হাকিম জানান, এটা ঠিক বর্তমান পরিস্থিতিতে গ্যাস এবং তেলের জোগান কমছে। গ্যাসের দাম উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে। কম খরচে গ্যাস পাইপ লাইন চালু করার লক্ষ্যে ইতিমধ্যে”বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেডের” সঙ্গে কলকাতা পুরসভা আলাপ আলোচনা করেছে। এ বিষয়ে বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে দেওয়া প্রস্তাব ও গ্রহণ করা হয়েছে।

পাইপ লাইনের কাজ শুরু করার বিষয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে। BGCL এর পক্ষ থেকে পাইপলাইনের কাজ কত টাকা করা হয়েছে তার গতিপ্রকৃতি সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য এখনও পর্যন্ত তারা কলকাতা পুরসভার কাছে জমা দেয়নি। তাই এই বিষয়টি অবিলম্বে খোঁজখবর নিয়ে প্রক্রিয়াটি শেষ করার লক্ষ্যে তাদের সঙ্গে কথা বলা হবে বলেও জানালেন মেয়র ফিরহাদ হাকিম।

[youtube-feed feed=1]
Read More

Latest News