HomeScrollএলপিজি সংকট, নস্টালজিক হেঁসেলে ফিরছে দেশ! কলকাতাবাসীকে সতর্ক করলেন মেয়র
LPG Crisis In Kolkata

এলপিজি সংকট, নস্টালজিক হেঁসেলে ফিরছে দেশ! কলকাতাবাসীকে সতর্ক করলেন মেয়র

অমিল রান্নার গ্যাস! বাধ্য হয়ে কাঠ-কয়লায় রান্না শুরু বাড়ি থেকে রেস্তোরাঁয়

কলকাতা: মধ্যপ্রাচ্যে যুদ্ধ (Middle East War) পরিস্থিতির জেরে টান পড়েছে জ্বালানি সরবরাহে। এবার এর প্রভাব পড়ছে রান্নার গ্যাসের (LPG Crisis) বাজারেও। এলপিজি সরবরাহে ঘাটতির কারণে কলকাতা-সহ দেশের বিভিন্ন মেট্রো শহরে রেস্তোরাঁ ও সাধারণ পরিবারের রান্নাঘরে তৈরি হয়েছে চরম সঙ্কট। অনেক জায়গায় গ্যাস না পাওয়ায় কার্যত বন্ধ হওয়ার উপক্রম হয়েছে খাবারের দোকান। এই পরিস্থিতিতে বহু রেস্তোরাঁ বিকল্প হিসেবে আবার ফিরে যাচ্ছে পুরনো পদ্ধতিতে—জ্বালানি কাঠ ও কয়লার উনুনে রান্না। আশির-নয়ের দশকের সেই পরিচিত দৃশ্য যেন আবারও ফিরে আসছে শহুরে জীবনে।

জানা যাচ্ছে, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু-সহ একাধিক শহরে গ্যাসের অভাবে রেস্তোরাঁ মালিকদের বাধ্য হয়ে কাঠ ও কয়লার সাহায্যে রান্না করতে হচ্ছে। অনেক দোকানেই পদের সংখ্যা কমিয়ে পরিষেবা চালু রাখা হয়েছে। কোথাও আবার পরিস্থিতি এতটাই কঠিন যে, অধিকাংশ পদই বাদ দিতে হচ্ছে, বিশেষ করে যেগুলি রান্না করতে বেশি পরিমাণ গ্যাসের প্রয়োজন হয়।

আরও পড়ুন: ‘LPG ছেড়ে ইন্ডাকশন ব্যবহার করুন,’ আকাল পরিস্থিতিতে বড় নির্দেশ IRCTC-র

কলকাতাতেও একই চিত্র। শহরের জনপ্রিয় খাদ্যকেন্দ্র ডেকার্স লেন থেকে পার্ক সার্কাসের বিখ্যাত বিরিয়ানির দোকান, শিয়ালদহ থেকে যাদবপুর, প্রায় সর্বত্রই উদ্বেগ বাড়ছে। গ্যাসের জোগান অনিশ্চিত হওয়ায় ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন অনেক রেস্তোরাঁ মালিক। তবে এই সংকট শুধু হোটেল-রেস্তরাঁয় নয়, সাধারণ মানুষের রান্নাঘরেও। বুকিং করার পরেও অনেক ক্ষেত্রে সময়মতো গ্যাস সিলিন্ডার পৌঁছচ্ছে না। ফলে অনেক পরিবার বাধ্য হয়ে কয়লা বা জ্বালানি কাঠ ব্যবহার শুরু করেছে।

এই প্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, পর্যাপ্ত পরিমাণে রান্নার গ্যাস না পেলে মানুষ বিকল্প পথ খুঁজবেই। তবে এর ফলে পরিবেশ দূষণের ঝুঁকিও বাড়তে পারে—সেই বিষয়টিও মাথায় রাখতে হবে।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News