Thursday, April 30, 2026
HomeScrollকেন সঞ্জুকে শেষ তিন ম্যাচে সুযোগ দেওয়া হয়েছিল? জানালেন গম্ভীর
Sanju Samson

কেন সঞ্জুকে শেষ তিন ম্যাচে সুযোগ দেওয়া হয়েছিল? জানালেন গম্ভীর

বিশ্বকাপে নামার আগে সঞ্জুকে কী বলেছিলেন গম্ভীর?

ওয়েব ডেস্ক : টি২০ বিশ্বকাপের আগে একদম ফর্মে ছিলেন না সঞ্জু স্যামসন (Sanju Samson)। কিন্তু, তা সত্বেও তাঁর উপর ভরসা দেখিয়েছিল ভারতীয় দল (Team India)। আর বিশ্বকাপের শেষ তিন ম্যাচে সেই ভরসার মূল্য দিয়েছেন সঞ্জু। শেষ তিন ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছেন তিনি। যার ফলে ভারত টি২০ বিশ্বকাপ জিতে নেয়। তবে প্রশ্ন উঠছে, কোন মন্ত্রে কামব্যাক করেছেন সঞ্জু? এ নিয়ে এবার মুখ খুললেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)।

অনেকেই ভেবেছিলেন, ভারতের টপ অর্ডারে বাঁহাতিদের প্রাধ্যান্য কমানোর জন্যই সঞ্জুকে (Sanju Samson) হয়তো প্রথম একাদশে জায়গা দিচ্ছেন গম্ভীর। কিন্তু, তা একদম ভুল ছিল। জিওহটস্টারের একটি শো-তে ভারতের প্রধান কোচ বলেছেন, শুরুর দিকে দ্রুত গতিতে রান তোলার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

আরও খবর : বিশ্বকাপ শেষ হতেই পাকিস্তান-বাংলাদেশকে ধুয়ে দিলেন জয় শাহ! কী বললেন ICC কর্তা

গম্ভীর (Gautam Gambhir) বলেছেন, টপ অর্ডারে বাঁহাতিদের ব্যাটারদের প্রাধ্যান্য কমাতে চেয়েছিলাম, এমনটা নয়। লক্ষ্য ছিল, প্রথমের দিকে যতটা সম্ভব আক্রমণাত্মক ক্রিকেট খেলা। আমরা চেয়েছিলাম, প্রথমের দিকে বিস্ফোরক ব্যাটিং করুক ব্যাটাররা। আর সঞ্জুকে শুধু অফস্পিনারদের খেলার জন্য আনিনি। তিনি সব বোলারদের বিরুদ্ধেই ভালো খেলতে পারেন। আমাদের প্রধান লক্ষ্যই ছিল, শুরুতে আক্রমণাত্মক ব্যাটিং করে দ্রুত গতিতে রান তোলা।

এছাড়া গম্ভীর সঞ্জুকে বলেছিলেন, জিম্বাবোয়ের বিরুদ্ধে হয়তো তাঁকে খেলতে হতে পারে। এর জবাবে সঞ্জু বলেছিলেন, ঠিক আছে। আর সেই ম্যাচে দারুণ খেলেছিলেন তিনি। জিম্বাবোয়ের বিরুদ্ধে সুপার ৮-এ ৯২, সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৮৯ ও ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। ফলে অনায়াসে এই ম্যাচগুলি জিতে নিয়েছিল ভারত।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188