Monday, March 16, 2026
HomeScrollভারতীয় ক্রিকেটে ধারাবাহিক সাফল্য! সূর্য, হরমনদের নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রোহিত শর্মা
Rohit Sharma

ভারতীয় ক্রিকেটে ধারাবাহিক সাফল্য! সূর্য, হরমনদের নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রোহিত শর্মা

গত তিন বছরে সাদা বলের ক্রিকেটে কার্যত একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছে ভারত

ওয়েব ডেস্ক: শেষ তিন বছরে একের পর এক সাফল্যে সাদা বলের ক্রিকেটে কার্যত একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছে ভারত (India Cricket Team)। দু’টি টি-২০ বিশ্বকাপ ও একটি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নজির গড়েছে পুরুষদের দল। অন্যদিকে বিশ্বকাপ ঘরে তুলেছে দেশের মহিলা দলও। ভারতীয় ক্রিকেটের সাফল্যের এর ধারাবাহিকতাকে বজায় রাখার বার্তা দিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর মতে, একবার চ্যাম্পিয়ন হয়ে থেমে থাকলে চলবে না। বরং সেই সাফল্যকে ধরে রেখে সামনে এগিয়ে যাওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

আর সেই লক্ষ্যেই সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও হসমনপ্রীতদ কৌরদের (Harmanpreet Kaur) সামনে নতুন লক্ষ্য স্থির করে দিয়েছেন তিনি। টি-টোয়েন্টি মুম্বই লিগের উদ্বোধনী অনুষ্ঠানে এসে ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, গত কয়েক বছরে ভারতীয় ক্রিকেট যে সাফল্য পেয়েছে তা সত্যিই গর্বের। তাঁর কথায়, শুধু পুরুষ দল নয়, মহিলা দলও দেশের মুখ উজ্জ্বল করেছে। রোহিত বলেন, “গত কয়েক বছরে ভারতীয় ক্রিকেটে যে সাফল্য দেখেছি তাতে আমি খুব খুশি। একের পর এক সাফল্য এসেছে।”

আরও পড়ুন: বিশ্বকাপ জিতে প্রেমসাগরে ডুব হার্দিকের! তীর্থে গেলেন অভিষেক, বরুণ! বাকিরা কে কোথায়? দেখুন একনজরে

এই সাফল্যের ধারাই বজায় রাখতে চান তিনি। রোহিতের মতে, এখন আর পিছিয়ে যাওয়ার কোনও সুযোগ নেই। তাঁর কথায়, “সম্প্রতি পুরুষদের দল দুর্দান্ত খেলেছে। গত বছর মহিলাদের দলও দেশের মাটিতে বিশ্বকাপ জিতেছে। এখান থেকে পিছনে ফেরার কোনও জায়গা নেই। আমরা ছন্দের কথা বলি। সেই ছন্দ পুরুষ ও মহিলাদের দল পেয়ে গিয়েছে। এ বার তা বজায় রেখে এগিয়ে যেতে হবে। থামলে চলবে না।”

শুধু ক্রিকেটারদের নয়, দলের সাফল্যের পিছনে কোচ ও সাপোর্ট স্টাফেদের অবদানও সমান গুরুত্বপূর্ণ বলে মনে করেন রোহিত। তিনি বলেন, কঠোর পরিশ্রম ছাড়া কোনও সাফল্য আসে না। দুই দলই অক্লান্ত পরিশ্রম করেছে বলেই এই সাফল্য এসেছে। তবে নেপথ্যে থাকা সাপোর্ট স্টাফেদের অবদান অনেক সময় আড়ালেই থেকে যায়। রোহিত বলেন, “ক্রিকেটারদের পিছনেও একটা বড় দল থাকে। তারা হয়তো ততটা কৃতিত্ব পায় না। কিন্তু দলের সাফল্যের পিছনে তাদের অবদানও সমান। কোচ ও সাপোর্ট স্টাফেদের ছাড়া কোনও দল বিশ্বজয় করতে পারে না।”

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker idn poker 88