Tuesday, May 5, 2026
HomeScrollপাহাড়ে বিজেপিতে ভাঙনের সুর! কার্শিয়াংয়ে প্রার্থী বদল না হলে দল ছাড়ার হুঁশিয়ারি
BJP

পাহাড়ে বিজেপিতে ভাঙনের সুর! কার্শিয়াংয়ে প্রার্থী বদল না হলে দল ছাড়ার হুঁশিয়ারি

এদিন পাহাড়ের তিনটি আসনে প্রার্থী ঘোষণা করে বিজেপি

কলকাতা: পাহাড়েও অশান্তির আঁচ বিজেপির (BJP) অন্দরে। কার্শিয়াং (Karsesong) বিধানসভা কেন্দ্রে ঘোষিত প্রার্থী বদল না হলে দল ছাড়ার হুঁশিয়ারি দিলেন স্থানীয় বিজেপি (BJP) নেতাকর্মীদের একাংশ। শুধু তাই নয়, নির্দল প্রার্থী দাঁড় করিয়ে লড়াইয়ের কথাও জানানো হয়েছে।

বৃহস্পতিবার দার্জিলিং পাহাড়ের তিনটি আসনে প্রার্থী ঘোষণা করে বিজেপি। দার্জিলিংয়ে দু’বারের জয়ী বিধায়ক নীরজ জিম্বাকে বাদ দিয়ে টিকিট দেওয়া হয় জিজেএম নেতা নোমান রাইকে। কালিম্পংয়ে প্রার্থী করা হয়েছে প্রাক্তন ভারতীয় হকি অধিনায়ক ভরত ছেত্রীকে। আর কার্শিয়াংয়ে প্রার্থী হন দলের ব্লক সভাপতি সোনম লামা।

আরও পড়ুন: লক্ষ্মীর ভান্ডার নিয়ে ইস্তেহারে বড় ঘোষণা মমতা’র!

এই ঘোষণার পর থেকেই ক্ষোভ দানা বাঁধে। বিশেষ করে কার্শিয়াংয়ে দলের ঘোষিত প্রার্থীকে ঘিরে রাস্তায় নামেন বহু কর্মী-সমর্থক। অভিযোগ, স্থানীয় নেতৃত্বের মতামত না নিয়েই প্রার্থী নির্বাচন করা হয়েছে। প্রার্থী বাছাইয়ে সাংসদ রাজু বিস্তা ও বিজেপি নেতা সঞ্জীব তামাং একতরফা সিদ্ধান্ত নিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

বিক্ষুব্ধদের সাফ বার্তা শনিবারের মধ্যে প্রার্থী বদল না হলে গণপদত্যাগ করবেন তাঁরা। পাশাপাশি নির্দল প্রার্থী দিয়ে বিজেপির বিরুদ্ধেই লড়াইয়ের হুঁশিয়ারি।

শুক্রবার সুকনায় বৈঠকে বসছেন ক্ষুব্ধ নেতারা। দার্জিলিংয়ের বিজেপি নেতা রাজেন মুখিয়ার কটাক্ষ, “পাহাড়ে বিজেপি এখন প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে গিয়েছে।” একই সুরে মনোজ দেওয়ানও জানিয়েছেন, পুনর্বিবেচনা না হলে কার্শিয়াংয়ে গোটা সংগঠনই পদত্যাগ করবে। সব মিলিয়ে ভোটের মুখে পাহাড়ে বিজেপির অন্দরে এই অসন্তোষ নতুন করে অস্বস্তি বাড়াল গেরুয়া শিবিরের।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs slot gacor situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188