Wednesday, May 13, 2026
HomeScrollবহরমপুরে কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ! পাল্টা অভিযোগ দায়ের করল তৃণমূল
Murshidabad

বহরমপুরে কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ! পাল্টা অভিযোগ দায়ের করল তৃণমূল

তৃণমূল প্রার্থীকে কটুক্তির অভিযোগ উঠল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে

ওয়েব ডেস্ক : নির্বাচনের আগে চাঞ্চল্য মুর্শিদাবাদের (Murshidabad) বহরমপুরে (Brahmapur)। কংগ্রেস (Congress) কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। জানা যাচ্ছে, ওই কংগ্রেস কর্মীর নাম জিতেন সাহা। তিনি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি বলে খবর। এদিকে বহরমপুর থানায় পাল্টা অভিযোগ দায়ের করেছে তৃণমূল।

অভিযোগ, মঙ্গলবার রাতে পুরসভার একটি কর্মী সভায় যাওয়ার পথে তেলঘোর ধারে তৃণমূল (TMC) প্রার্থী নাড়ুগোপাল মুখোপাধ্যায়কে গালিগালাজ করার অভিযোগ ওঠে কংগ্রেস কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এ নিয়ে তৃণমূল প্রার্থী জানিয়েছেন, যেখানে লোকজন দেখছেন সেখানে তিনি প্রচার করছেন। তেলঘোরের এলাকায় নামতেই তাঁকে উদ্দেশ্য করে কটুক্তি করেন কয়েকজন কংগ্রেস কর্মী।

আরও খবর : ভোট আবহে দক্ষিণেশ্বরে এসে মায়ের আশীর্বাদ নিলেন নিতিন নবীন

তিনি আরও জানান, এই ঘটনার প্রতিবাদ তিনি করেননি। বরং সেখান থেকে তিনি চলে গিয়েছিলেন। তার পরেই বিষয়টি নিয়ে তৃণমূল ওয়ার্ড সভাপতি স্বরূপ দাস বহরমপুর থানায় অভিযোগ করেছেন বলেও জানিয়েছেন।

নাড়ুগোপাল মুখোপাধ্যায় আরও জানিয়েছেন, কিছুই হয়নি অথচ জিতেন সাহা নামে এক কংগ্রেস (Congress) কর্মীকে হাসপাতালে ভর্তি করে দিয়েছেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী। তিনি আরও অভিযোগ করেছেন, আর এই ঘটনা নিয়ে ঘটনাস্থলে গিয়ে রাজনীতি করছেন অধীর চৌধুরী।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto