Saturday, July 11, 2026
HomeScrollবাংলাদেশে বসে ভারতে হামলার ছক! দিল্লি থেকে গ্রেফতার লস্কর-ই- তৈয়বার নেতা শাব্বির...

বাংলাদেশে বসে ভারতে হামলার ছক! দিল্লি থেকে গ্রেফতার লস্কর-ই- তৈয়বার নেতা শাব্বির আহমেদ লোন

পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের নির্দেশে কাজ চালাত লোন

ওয়েবডেস্ক-   ফের ভারতে জঙ্গি আতঙ্ক। দিল্লি (Delhi)  থেকে গ্রেফতার কাশ্মীরের (Kashmir)  লস্কর ই তৈয়বার নেতা (Lashkar-e-Taiba) । বাংলাদেশে ভারতে হামলার ছক কষছিলেন। সেখানে বসে জঙ্গি কাজকর্ম চালাত এই জঙ্গি নেতা। আর  সবটাই তিনি চালাচ্ছিলেন পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের নির্দেশে।

লস্কর ই তৈয়বার এই জঙ্গির নাম শাব্বির আহমেদ লোন (Shabbir Ahmed Lone Arrested) । কেন্দ্রীয় সংস্থার সঙ্গে দিল্লি পুলিশের বিশেষ শাখা তাকে গ্রেফতার করেছে। শাব্বির ওরফে রাজা ওরফে কাশ্মীরি আদতে শ্রীনগরের জেলার কাঙ্গানের বাসিন্দা।

বাংলাদেশে বসে সেখানকার তরুণদের লস্করের জঙ্গি হিসেবে নিয়োগ করার জন্য মগজধোলাই করতেন তিনি। ভারতে যে বাংলাদেশের নাগরিকেরা বেআইনি ভাবে বসবাস তাদেরও সন্ত্রাসের কাজে লাগাতেন। দিন কয়েক আগে লস্করের সঙ্গে যুক্ত একটি গোষ্ঠীর সদস্যদের ধরতে অভিযান শুরু করে পুলিশ।

এই গোষ্ঠী দিল্লি ও আশেপাশের এলাকায় সক্রিয় ছিল। ওই গোষ্ঠী দিল্লি এবং কলকাতার বিভিন্ন এলাকায় দেশ-বিরোধী পোস্টার লাগিয়েছিল। সেই গোষ্ঠীর সূত্র ধরেই লোনকে গ্রেফতার।

আরও পড়ুন-  বিহারের বিধান পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ নীতীশ কুমারের

গোয়েন্দাদের সূত্র বলছে, দু’দশকের বেশি সময় ধরে লস্কর সঙ্গে যোগাযোগ ছিল লোনের। মুজফফরবাদে জঙ্গি শিবিরে তার প্রশিক্ষণ চালানো হয়েছিল। ‘দওড়া-এ-আম’ (প্রাথমিক) এবং ‘দওড়া-এ-খাস’ (উচ্চ পর্যায়ের)— দু’ধরনের প্রশিক্ষণই তাঁর হয়েছিল। ২০০৭ সালে প্রথমবার অস্ত্র সমেত লোনকে গ্রেফতার করা হয়েছিল। তার কাছে পাওয়া গিয়েছিল একে ৪৭ –এর মতো অস্ত্র। আধিকারিকেরা জানিয়েছিলেন,  লস্কর কমান্ডার জাকি-উর-রহমান লাকভি, জামাত-উদ-দাওয়া এবং ২৬ নভেম্বরের মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদের সঙ্গেও তার যোগাযোগ ছিল। ২০১৮ সাল পর্যন্ত তিহাড় জেলেই ছিল লোন। জামিনে মুক্ত হন তিনি। এর পরেই বাংলাদেশে পাড়ি দেন। সেখানে গিয়ে লস্ককরের নেটওয়ার্ক গড়ে তোলে। পাক হ্যান্ডলারদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ ছিল।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto