Sunday, May 17, 2026
HomeScrollযুদ্ধের আঁচ সঙ্গমেও ! কন্ডোমে ঘাটতি, দাম বাড়তে পারে ৪০% পর্যন্ত
Condom price hike

যুদ্ধের আঁচ সঙ্গমেও ! কন্ডোমে ঘাটতি, দাম বাড়তে পারে ৪০% পর্যন্ত

অ্যামোনিয়া ও সিলিকন অয়েলের সরবরাহে বড় সমস্যা তৈরি হয়েছে

ওয়েব ডেস্ক: পশ্চিম এশিয়ার (West Asia) সংঘাতের প্রভাব এবার পৌঁছে গেল সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। তেল-গ্যাসের পর এবার বড় ধাক্কার মুখে ভারতের কন্ডোম (Condom) শিল্প। কাঁচামালের জোগান ব্যাহত হওয়ায় বাজারে ঘাটতি এবং দামের উল্লম্ফনের আশঙ্কা তৈরি হয়েছে।

শিল্প সূত্রে খবর, কন্ডোম তৈরির অন্যতম প্রধান উপাদান অ্যামোনিয়া ও সিলিকন অয়েলের সরবরাহে বড় সমস্যা তৈরি হয়েছে। এই উপকরণগুলির বড় অংশই আসে পশ্চিম এশিয়ার দেশগুলি থেকে। যুদ্ধের জেরে সেই সরবরাহ চেন ভেঙে পড়ায় উৎপাদন খরচ হঠাৎ বেড়ে গিয়েছে।

আরও পড়ুন: কুয়েতের জল শোধনাগারে ইরানের হামলা, প্রাণ গেল আরও এক ভারতীয়ের, মৃত বেড়ে ৮

অ্যামোনিয়ার দাম ৪০-৫০% পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, পাশাপাশি সিলিকন অয়েলের দামও বেড়েছে অস্বাভাবিক হারে। ফলে উৎপাদন কমে যাওয়ায় সংস্থাগুলি চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে।

প্রায় ১.৭ বিলিয়ন ডলারের ভারতীয় কন্ডোম বাজার এই সংকটে সরাসরি প্রভাবিত হতে পারে। বিশেষজ্ঞদের মতে, দেশের প্রায় ৮৬% অ্যামোনিয়া আমদানি হয় সৌদি আরব, কাতার ও ওমান থেকে, যেখানে যুদ্ধ পরিস্থিতির জেরে সরবরাহ ব্যাহত হচ্ছে।

এর প্রভাব শুধু বাজারেই সীমাবদ্ধ থাকবে না, পড়তে পারে জনস্বাস্থ্যের উপরও। কন্ডোমের দাম বেড়ে গেলে তা অনেকের নাগালের বাইরে চলে যেতে পারে, যা পরিবার পরিকল্পনা ও যৌনরোগ প্রতিরোধে বড়সড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot