Sunday, May 24, 2026
HomeScrollফের শাস্তির মুখে শ্রেয়স, গুনতে হবে মোটা টাকা! কোন দোষে লাখ লাখ...
Shreyas Iyer

ফের শাস্তির মুখে শ্রেয়স, গুনতে হবে মোটা টাকা! কোন দোষে লাখ লাখ টাকার জরিমানা?

কেন জরিমানা দিতে হবে শ্রেয়স আইয়ারকে? জানলে চমকে উঠবেন

ওয়েব ডেস্ক: ফের শাস্তির মুখে পড়লেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) হারানোর আনন্দের মাঝেই বড়সড় জরিমানার ধাক্কা খেল পাঞ্জাব কিংস (Punjab Kings) শিবির। স্লো ওভার রেটের কারণে অধিনায়ক শ্রেয়সকে গুনতে হবে ২৪ লক্ষ টাকা জরিমানা। শুধু তিনিই নন, তাঁর ‘দোষে’ গোটা দলকেও আর্থিক শাস্তির মুখে পড়তে হয়েছে বলে খবর।

টানা দুই ম্যাচ জিতে এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে রয়েছে পাঞ্জাব কিংস। প্রথম ম্যাচে গুজরাত টাইটান্সকে হারানোর পর এবার চেন্নাইয়ের বিরুদ্ধে ৫ উইকেটের জয়ে আত্মবিশ্বাস তুঙ্গে শ্রেয়সদের। ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন অর্শদীপ সিং সহ দলের অন্য ক্রিকেটাররা। তবে এই জয়ের মাঝেই শাস্তির খবর আসে। আইপিএলের নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ইনিংস শেষ করতে ব্যর্থ হওয়ায় স্লো ওভার রেটের দায়ে জরিমানা করা হয়েছে। এবারের টুর্নামেন্টে এটি পাঞ্জাবের দ্বিতীয় অপরাধ হওয়ায় জরিমানার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২৪ লক্ষ টাকা। পাশাপাশি ইমপ্যাক্ট প্লেয়ার-সহ দলের প্রত্যেক সদস্যকে ৬ লক্ষ টাকা বা ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা দিতে হবে।

আরও পড়ুন: “খেলা বোঝে না, শুধু হিংসে করে,” ইডেনে হারের পরেই বিস্ফোরক KKR অধিনায়ক

আইপিএলের নিয়মে ‘ধারা-২.২২’ অনুযায়ী, একটি ইনিংস ৯০ মিনিটের মধ্যে শেষ করতে হয়। প্রথমবার এই নিয়ম ভাঙলে অধিনায়কের ১২ লক্ষ টাকা জরিমানা হয়। দ্বিতীয়বার সেই অঙ্ক বেড়ে ২৪ লক্ষে পৌঁছায়। আর তৃতীয়বার একই অপরাধ হলে অধিনায়কের ৩০ লক্ষ টাকা জরিমানা এবং দলের সদস্যদের ১২ লক্ষ টাকা বা ম্যাচ ফি-র ৫০ শতাংশ কেটে নেওয়া হয়।

উল্লেখযোগ্যভাবে, শাস্তির মাঝেও ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন শ্রেয়স। তাঁর ঝকঝকে অর্ধশতরানের উপর ভর করেই চেন্নাইয়ের বিরুদ্ধে সহজ জয় তুলে নেয় পাঞ্জাব। আউট হওয়ার আগে তিনটি ছক্কা ও চারটি বাউন্ডারি মেরে দলের জয়ের ভিত গড়ে দেন অধিনায়ক।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D